উজ্জ্বল লায়, নড়াইল থেকে : নড়াইলের লোহাগড়ায় এক বুদ্ধিপ্রতিবন্ধী (২৬)কে গণধর্ষণের অভিযোগে শুক্রবার সন্ধ্যায় থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে। উপজেলার কাশিপুর ইউনিয়নের শালবরাত গ্রামে গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে। ওই গ্রামের এক নারী বাদী হয়ে গ্রামের ৪জনের নামে এ ঘটনায় থানায় মামলা করেছেন। মামলার বাদী জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে গ্রামের একটি নির্মাণাধীন বাড়ি থেকে কান্নার শব্দ পান। প্রতিবেশি দুই নারীসহ তিনি সেখানে যান। সেখানে গিয়ে দেখেন আনুমানিক ২৬ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী। তার হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছেন। তাঁর গোপনাঙ্গ দিয়ে রক্ত বের হচ্ছে। নিজের নাম-পরিচয় বলতে পারেন না। পরে সে চার আসামির নাম উল্লেখ করে জানান, আসামিরা তাঁকে পর্যায়ক্রমে ধর্ষণ করেছেন। স্থানীয় লোকজন এসে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা জানান, ওই নারীকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর ডাক্তারি পরীা হবে। এ নিয়ে তদন্ত হচ্ছে। তবে অভিযুক্ত ৪জনের ৩ জনকে সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













