মাসুদ রানা,মোংলা : মোংলায় পশুর নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২৩টি এসএস পাইপ ২টি কাঠের নৌকাসহ ১ জন চোরাকারবারী আটক করে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন। আজ দুপুরে সাংবাদিক এক প্রেস নোটের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে কোস্টগার্ড। প্রেস নোটে জানানো হয়, রবিবার দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি বেইস মোংলার একটি টহল দল মোংলা কানাইনগর পশুর নদী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫০ কেজি ওজনের ২৩ টি (২০ ফিট) এসএস পাইপ (আনুমানিক মূল্য টাকা-৪০,২৫,০০০/ টাকা চল্লিশ ল পচিশ হাজার মাত্র) ২ টি কাঠের নৌকাসহ ০১ জন চোরাকারবারীকে আটক করতে সম হয়। জব্দকৃত মালামাল এবং আটককৃত চোরাকারবারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মোংলা থানায় হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে। কোস্ট গার্ড পশ্চিম জোন(মোংলা) কর্তৃক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আরো জানায়, কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














