নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও বর্তমান সভাপতি সাহীদুল হকের বিরুদ্ধে জমি গ্রহিতার সাথে প্রতারনার অভিযোগ করেছেন ভূক্তভোগি হালিম মোল্যা। অভিযোগকারী সদর উপজেলার ডাঙ্গা-সিঙ্গিয়া গ্রামের আব্দুল বারিক মোল্যার ছেলে। লিখিত অভিযোগটি তিনি বিভিন্ন দপ্তরে প্রেরন করেছেন। লিখিত অভিযোগে জানাগেছে, সদর উপজেলা ৩৩ নং উত্তর সিঙ্গিয়া মৌজার এস এ-৫৬১, ৫৮০ ও ৫৩২ নং খতিয়ানের আর,এস চুড়ান্ত-১৭৪৮নং খতিয়ানে এস, এ ১৪২৮, ১৪২৯ ও ১৪৩১ নং দাগের আর এস চুড়ান্ত-১৬১৯ নং দাগে ০.১১ একর এবং এস, এ-১৪২৮ ও ১৪২৯ নং দাগে আর এস চুড়ান্ত- ১৬২১ নং দাগে ০.১১ একর সর্বমোট=০.২২ একর জমি একই গ্রামের মৃত রাজেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে শংকর বিশ্বাসের কাছ থেকে ৭০০,০০০ (সাতলক্ষ) টাকা নগদ বুঝে পেয়ে নড়াইল সাব-রেজিস্ট্রি অফিসে আমার একক নামে সাফ কবলা দলিল রেজিস্ট্রির জন্য আসেন। দলিল লেখার জন্য বর্তমান সভাপতি সাহীদুল হক মোল্যাকে জমির কাগজপত্র দেখালে দলিল করার জন্য ১০০,০০০(একলক্ষ) টাকা খরচ হবে বলে জানায়। এসময় আমি জমি রেজিস্ট্রি বাবদ ৯৯ হাজার টাকা দেয়। ৯৯ হাজার টাকা বুঝিয়া পেয়ে দলিল রেজিস্ট্রি করে দেন। দলিলের নকল তুলে দেখতে পায় সাফ কবলা দলিলের পরিবর্তে গত ১০ ফেব্রুয়ারি ২০২১ তারিখে ১৪০২ নং আম-মোক্তারনামা দলিল ( পাওয়ার) করেছেন। এমনকি আমার নামের সাথে সিঙ্গিয়া গ্রামের রাজ্জাক মোল্যার ছেলে বাদশা মোল্যার কাছ থেকে ৩, ৫০০০০ (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা নিয়ে তার নামের ওই জমি রেজিস্ট্রি করে দেন দলিল লেখক শাহীদুল হক। উক্ত দলিলে প্রতারক শাহীদুল হক তার নামের পরিবর্তে আলীমুজ্জামান (জামান) এর নাম ব্যবহার করেছেন বলেও অভিযোগ করা হয়। দলিল লেখক সমিতির সভাপতি শাহীদুল হক লাইসেন্স নং-৯১ এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক ক্ষতি পুরনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য দাবি জানান ভূক্তভোগি। এদিকে, বিভিন্ন অভিযোগে দলিল লেখক সমিতির সভাপতি শাহীদুল হককে সভাপতি পদ থেকে এক মাসের জন্য অব্যহতি দেওয়া হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করে দলিল লেখক সমিতির বর্তমান দায়িত্বপ্রাপ্ত সভাপতি মো: ফারুক শেখ বলেন, আমাদের সমিতির সাধারন সম্পাদক পৌরসভার প্যানেল মেয়র (কাউন্সিলর) মো: আনিচুর রহমান একজন সমাজ সেবক। তিনি দীর্ঘদিন যাবৎ দলিল লেখক সমিতির সুশৃঙ্খলভাবে পরিচালনা করছেন। সমিতির সাধারন সম্পাদককে হুমকি দিয়ে আমাদের সমিতির সকল সদস্যদের অপমান করেছেন দলিল লেখক সমিতির বর্তমান বহিস্কৃত সভাপতি শাহীদুল হক । আমি এঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এদিকে এর আগে দলিল লেখক সমিতির বর্তমান বহিস্কৃত সভাপতি শাহীদুল হকের নাম, পিতার নাম এবং ঠিকানা পরিবর্তন করে একই ব্যাক্তির নামে দুটি লাইসেন্স নেওয়ার অভিযোগ থাকলেও বিষয়টি নিয়ে দায় সারা তদন্ত করে লেখক হিসাবে শাহীদুল হককে বহাল রেখেছে বলে অভিযোগ উঠেছে জেলা রেজিস্ট্রার মোঃ আব্দুর রহিম এর বিরুদ্ধে। অভিযুক্ত দলিল লেখক সমিতির সভাপতি শাহীদুল হকের সাথে অভিযোগের বিষয়ে একাধিক বার যোগাযোগ করা হলেও তিনি বক্তব্য দেননি। জেলা রেজিস্ট্রার মোঃ আব্দুর রহিম বলেন, আইজিআর অফিসে লিখিত অভিযোগের তদন্ত করার জন্য সংশ্লিষ্টদের যাবতীয় কাগজপত্রসহ ১০ নভেম্বর আমার কার্যালয়ে আসতে বলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













