চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট এবিএম আহসানুল হক আহসানের একমাত্র পুত্র রাগীব আহসান নিহালের ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় শহরের আম্রকাননপাড়ায় রাগীব আহসান নিহাল আইডিয়াল স্কুলে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামীম রেজা কচির সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মৃধাপাড়া মহিলা কলেজের সহ-অধ্যাপক নাসির উদ্দিন। বক্তৃতা করেন বিদ্যালয়ের শিক্ষক গোলাম রাব্বানী, সামাউল ইসলাম, ব্যবস্থাপনা কমিটির সদস্য প্রভাষক অমেদুল ইসলাম, আমিরুল ইসলাম ও নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক সাধনা রাণি দত্ত, আব্দুর রহিম, রামচন্দ্র বিশ^াস, সোনিয়া খাতুন, মনিরুল ইসলাম, কাজল রেখা, নাসরিন আক্তার, ব্যবস্থাপনা কমিটির সদস্য মনিরুজ্জামান, বাবলুর রহমান, মাসুদ রানা প্রমুখ। মিলাদ মাহফিল পরিচালনা করেন আম্রকাননপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ জামাল উদ্দিন।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













