ভ্রাম্যমান প্রতিনিধি,চুকনগর ঃ চুকনগরে কর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলার ৫নং আটলিয়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত (স্বতন্ত্র) চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন ।গতকাল বিকালে চুকনগর বাসষ্ট্যান্ডে তার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন,নির্বাচনের একদিন আগে ১০নভেম্বর গভীর রাতে কে বা কারা নরনিয়া বাবুর মোড় এবং নুরানিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা গেটে বাশেঁর চটা ও কাপড় দিয়ে তৈরি করা দুটো নৌকার প্রতিকৃতিতে অগ্নিসংযোগ করে। উক্ত ঘটনায় ঘোলা পানিতে মাছ শিকারের মানষে আমার প্রতিপ নৌকা প্রতিকের প্রার্থী আটলিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান প্রতাপ কুমার রায় বাদী হয়ে আমার ১৬জন কর্মীর নাম উলেখসহ আরও অজ্ঞাতদের আসামী করে ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেন, যার নং-১০, তারিখ-১০/১১/২০২১। মামলার বিবরনে আমার কর্মীদের বিরুদ্ধে নৌকায় অগ্নিসংযোগের ব্যাপারে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক বলে আমি মনে করি।বর্তমানে এই মিথ্যা মামলার আসামী হয়ে আমার সেইসব কর্মীরা সকলেই বাড়িছাড়া এবং এক অজানা আতংকের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে।তাছাড়া তাদের পরিবার পরিজনও রয়েছে শংকার মধ্যে।তিনি মামলা দায়েরের প্রতিবাদ জানান এবং অবিলম্বে এই মামলা প্রত্যাহারের জন্যে প্রতিপ প্রার্থীর নিকট দাবি জানান।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্য এবিএম শফিকুল ইসলাম,নব নির্বাচিত ইউপি সদস্য মনিরুল ইসলাম মালী,মাওঃ মতিউর রহমান,পতিরাম মন্ডল,আঃ সালাম,কামরুল ইসলাম লাভলু,আঃ সেলিম মোড়ল,নগেন্দ্র নাথ মন্ডল,বিধান বিশ্বাস,তরফদার সেলিম,দেবব্রত রায়।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














