ভ্রাম্যমান,প্রতিনিধি চুকনগর : জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি রত্নগর্ভা রাজিয়া নাসেরের প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও তাবারক বিতরন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ডুমুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শাহপুর বাজারে মরহুমা বেগম রাজিয়া নাসের এর আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠান শেষে গরীব ও অসহায় মানুষের মাঝে তাবারক বিতরণ করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা এফএম হাবিবুর রহমান, ইউপি সদস্য বিভা বিশ^াস, যুবনেতা তুষার মন্ডল, মেহেদী হাসান রাজা, জিলুর রহমান আকুঞ্জি, এসএম শাহিনুর ইসলাম, এএম মুজাহিদ, এএম মুকিব, স্বপন খান, হযরত, কালিদাস, রহমান মোল্যা, সানি সরদার প্রমুখ। প্রসঙ্গত কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর পাশাপাশি বার্ধক্যজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে গত বছরের এদিনে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














