পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা পৌর সদরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় পৌরসভাস্থ বিভিন্ন সার এর দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এসময় সরকারী সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী ভেজাল সার বিক্রয়ের অপরাধে তনুশ্রী ট্রের্ডাসের স্বাধিকারী তন্ময় সাধুকে ৫ হাজার টাকা জরিমানা এবং ১১প্যাকেট ভেজাল দস্তা সার জব্দ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপ-সহকারী উদ্ভীদ সংরণ কর্মকর্তা ধ্রুবজ্যোতি সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিন্টু রায় ও এনামুল হক, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক মোঃ আলতাফ হোসেন মুকুল, পেশকার দিপংকর প্রসাদ মল্লিক, বাবলু রায় সহ আনছার সদস্যবৃন্দ।এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অফিসার মমতাজ বেগম জানান,জনসচেতনতা বৃদ্ধি, ভেজাল সার প্রতিরোধ,ভোক্তা অধিকার আইন সংরণ আইন, নাগরিক অধিকার বাস্তবায়নে উপজেলার বিভিন্ন স্থানে মোবাইলকোর্ট পরিচালনা করা হয়। ভেজাল দস্তা সার বিক্রয়ের অপরাধে একজন ব্যবসায়ীকে জরিমানা এবং জব্দকৃত সার নষ্ট করা হয়েছে। পাশাপাশি ভেজাল সার বিক্রয় নিরুৎসাহ ও বন্ধে সর্তকবার্তা দেওয়া হয়েছে। অন্যথা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













