ভ্রাম্যমান প্রতিনিধি,চুকনগর ॥ দলিতের টিপসি প্রকল্পের উপর সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় দলিত হাসপাতাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চুকনগর প্রেসকাবের সভাপতি এম রুহুল আমীন। ইটালিয়ান দাতা সংস্থা সানজিনো অনলাস ও স্বেচ্ছাসেবী সংস্থা দলিতের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলিতের নির্বাহী পরিচালক স্বপন দাস। টিপসি প্রকল্পের উপর আলোচনা করেন প্রকল্পের ব্যবস্থাপক মোঃ তরিকুল ইসলাম। বক্তব্য রাখেন দলিতের প্রোগ্রাম হেড হেলথ এ্যান্ড লাইভলিহুড নিতাই দাস, প্রোগ্রাম অর্গানাইজার গোবিন্দ দাস, কৃষ্ণ পদ দাস, লিটন মৃধা, সাংবাদিক আনোয়ার হোসেন আকুঞ্জি, জাহিদুর রহমান বিপ্লব, উদয় চক্রবর্তী, গৌতম রাহা, শংকর ঘোষ, গাজী আব্দুল কুদ্দুস, সুমন ব্র্র, ইমরান হুসাইন, দলিতের সুবিধাভোগী শিখা রায়, কাকলী বিশ্বাস, শিলা শিকদার, কনিকা দাস, মিতা বিশ্বাস, মেরী সরকার প্রমুখ।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














