শ্যামনগর ব্যুরো ঃ শ্যামনগর উপজেলা সোয়ালিয়া গ্রামের মৃত. মোকছেদ আলীর পুত্র মোঃ আব্দুর রাজ্জাক গতকাল দুপুর ১২ টায় শ্যামনগর উপজেলা প্রেসকাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তেব্যে তিনি বলেন- আমার বড় ভাই মোঃ গোলাম রসুল বিআরডিবি এর এলাকার ম্যানেজার। তার বিরুদ্ধে সমিতির টাকা আত্মসাৎ সহ এলাকার মানুষ বিভিন্ন অভিযোগ করে। আমি এলাকায় বিভিন্ন সমস্যা সমাধানে বিচার করে থাকি। সেকারনে আমি একজন বিআরডিবির সদস্য হিসেবে বিআরডিবি অফিসারের নিকট আমার ভাইয়ের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্কে জানতে গেলে তিনি আমার সাথে রুঢ় ব্যবহার করেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে সুষ্ঠ তদন্ত পূর্বক অফিসারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি সংশ্লিষ্ট প্রশাসনের নিকট। সাংবাদিকদের পক্ষ থেকে বিআরডিবি অফিসার ওয়াহিদ মুরাদের নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আব্দুর রাজ্জাক আমার অফিসে প্রবেশ করে কড়া মেজাজে তার ভাইয়ের সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চায়। তখন আমি তাকে বলি ‘আপনি আমাদের সদস্য নন, এভাবে আমি দেখাতে পারি না, আপনি ইউএনও এর নিকট আবেদন করুন, ইউএনও আমাকে বলবেন তখন আমি দেখাবো। এসময় আব্দুর রাজ্জাক আমাকে এক সপ্তাহের মধ্যে বদলি করবেন বলে খারাপ আচরন করেন’।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














