মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : পানির উপর ভাসছে মাগুরার মহম্মদপুর উপজেলার হাজারো কৃষকের স্বপ্ন। আবহাওয়া অনুকুলে থাকায় এ বছর আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা ছিল। কিন্তু ঘুর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গত দুই দিনের বৃষ্টিতে ফসলি মাঠ তলিয়ে গেছে। এতে উপজেলার প্রতিটি মাঠে হাজার হাজার একর জমিতে কেটে রাখা ধান ভাসছে পানির উপরে। এছাড়াও ক্ষেতে পানি জমে থাকায় মৌসুমী ফসল ও শাক-সবজি চাষিদের ব্যাপক হয়েছে। চরম দুশ্চিন্তায় পড়েছে ক্ষতিগ্রস্থ এই কৃষক পরিবারগুলো। দুইদিনের বৃষ্টিতে উপজেলার আটটি ইউনিয়নের মাঠে মাঠে কৃষকদের কষ্ঠার্জিত পাকা, আধাপাকা ধান ও শাক-সবজি নষ্ট হয়ে গেছে। এতে মাথায় হাত পড়েছে কৃষকদের। অনেকেই চিন্তায় চিন্তায় দিশেহারা হয়ে পড়ছেন। আবার কেউ কেউ সারা বছর কি খাবে এ নিয়েও রয়েছেন দুশ্চিন্তায়। ধোয়াইল গ্রামের কৃষক জামাল হোসেন বলেন, আমার প্রায় একর জমির ধান ও মুসুরি পানিতে তলিয়ে গেছে। সারা বছরের খাবার নষ্ট হয়ে গেলো। এখন আমাদের কি হবে জানিনা। আমার মতো অনেকেরই খুব ক্ষতি হয়ে গেলো। উপজেলার বিভিন্ন এলাকার এ রকম অনেক কৃষক তাদের কষ্টের কথা বলতে যেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুস সোবাহান জানান, চলতি মৌসুমে উপজেলায় ১২ হাজার ২শ ২০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছিল। আবহাওয়া অনুকুলে থাকায় ধানের বাম্পার ফলনের সম্ভাবনা ছিল। তবে বেশির ভাগ জমির ধান কৃষকদের ঘরের তোলা হয়ে গেছে। যাদের হয়নি সেই সব কৃষক ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














