সাতীরা প্রতিনিধি ঃ ভারতে পাচারকালে সাতীরার কুশখালী সীমান্ত থেকে ৩০ ভরি ওজনের ৩ পিস স্বর্ণের বারসহ সাহেব আলী (৪৫) নামের এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার কুশখালী সীমান্ত থেকে তাকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের মূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা। আটক সাহেব আলী সাতীরা সদর উপজেলার ভাদড়া গ্রামের মৃত শহর আলীর ছেলে। বিজিবি জানায়, সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সাতীরাস্থ ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন বৈকারী বিওপি কমান্ডার ল্যান্স নায়ক সাহেদুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় কুশখালী সীমান্তের ছয়কুরো নামক স্থানে অভিযান চালিয়ে একটি ভ্যান চালককে চ্যালেঞ্জ করা হয়। এর পর ভ্যান চালক সাহেব আলীর দেহ তল্লাশী করে ৩০ ভরি ওজনের ৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বিজিবি সাতীরার ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক স্বর্ণ চোরাচালানী সাহেব আলীর বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। তিনি আরো জানান, জব্দকৃত স্বর্ণের বারের মূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














