সংবাদ বিজ্ঞপ্তি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক সমিতির নির্বাচনে সভাপতি পদে অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সেলিনা আক্তার ও সাধারণ সম্পাদক পদে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের (এনএফটি) সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান জাহিদ নির্বাচিত হয়েছেন। সভাপতি-সাধারণ সম্পাদকসহ শিক সমিতির ১১টির মধ্যে ১০টি পদেই যবিপ্রবির মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিকবৃন্দদের সংগঠন নীল দলের প্যানেল থেকে বিজয়ী হয়েছেন। ভোট গণনা শেষে রোববার বিকেলে এই ফলাফল ঘোষণা করেন শিক সমিতির নির্বাচন উপলে গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচেন মোট ২৮৭ জন ভোটারের মধ্যে ২১১ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে ভোটার হলেও অনেকে উচ্চ শিা ছুটি নিয়ে দেশ-বিদেশে থাকায় ভোট দিতে আসতে পারেননি। ড. সেলিনা আক্তার এ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী হিসেবে যবিপ্রবি শিক সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা ছাত্রী হলের প্রভোস্ট ও জিনোম সেন্টারের কোভিড-১৯ পরীণ দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। আর ড. মো. আশরাফুজ্জামান জাহিদ দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন। তিনিও বর্তমানে যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ঘোষিত ফলাফলে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন- কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, সহ-সাধারণ সম্পাদক পদে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হাফিজ উদ্দিন নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্য পদে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ কামাল হোসেন ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফার্মেসি বিভাগের প্রভাষক মো. শাহীন সরকার নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য পদে রসায়ন বিভাগের প্রভাষক তুহিনুর রহমান জয়, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক শুভাশীষ দাশ শুভ, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আমজাদ হোসেন, ড.ইঞ্জ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক তাসমিয়া ইসলাম ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. এস. এম. মুজাহিদুল হক নির্বাচিত হয়েছেন। আগামী এক বছর তাঁরা এই পদগুলোতে দায়িত্ব পালন করবেন। শিক সমিতির নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। তিনি বলেন, নবনির্বাচিত কমিটির সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্চি। আশা করি, এ বিশ্ববিদ্যালয়ের শিা ও গবেষণাকে এগিয়ে নিতে নতুন কমিটি কাজ করবেন।
হাজারো ডিসেম্বর চলে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না- রাশেদ খাঁন
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ২০ অক্টোবর-
হাজারো ডিসেম্বর চলে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না বলে
মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
মঙ্গলবার সন্ধ্যায়...
নির্দেশনার পরও বাতিল হয়নি ইজারা: পাইকগাছায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় নির্দেশনার এক সপ্তাহ পার হলেও ইজারা (ডিসিআর) বাতিল না হওয়ায় ক্ষুব্ধ জনতা একটি টিনের অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।...
শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকি যুবকের
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শায় দুই লাখ টাকা চাঁদা দাবি ও পূর্ববিরোধের জেরে বিপুল বিশ্বাস (২৮) নামের এক যুবকের সামনে পিস্তল প্রদর্শন করে হত্যার...
দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা মোকাবিলায় সরকার প্রস্তুত : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : কেউ কেউ দেশে অস্থিরতা করতে চাইলেও, সেটিকে সরকার আমলে না নিয়ে গুরুত্ব দিয়ে সংবেদনশীল আচারণ করছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি...
চুড়ামনকাটি ও কাশিমপুরে পূজা মন্দির পরিদর্শনে প্রতিমন্ত্রী – অমিত দেশ এখন সব ধর্মের...
চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি : জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত বলেন,ফ্যাসিবাদ সরকারের শাসন আমলে গোটা দেশ সকলের নিকট অনিরাপদ হয়ে উঠেছিলো।বর্তমান সরকারের...














