বাগেরহাট ব্যুরো : বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের মৌভোগ এলাকায় ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে দুইটি দোকানে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় এই অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, একটি মুদি দোকানের সাথে সার ও কীটনাশক বিক্রির অপরাধে উজ্জল কৃষি ঘরের মালিক মোঃ ইকবাল শিকদারকে ১০হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানজিদা বেগম। অপরদিকে, মৌভোগ এলাকার লাইসেন্স নিয়ে ডহর মৌভোগ এলাকায় সার ও কীটনাশক সহকৃষি পণ্যের দোকান পরিচালনা করার অভিযোগে মামুন খানকে ২হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান কালে উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষ্ণা সরকার, উপ-সহকারি কৃষি কর্মকর্তা বিপ্লব দাশসহ মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














