কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : শিমুল শেখ পেশায় একজন গাড়ি চালক। দরিদ্র পরিবারের গৃহকর্তা। জন্ম নিবন্ধনে তার ছোট ছেলের বয়স বড় ছেলের চেয়ে দুই বছর বেশি। এখন বড় ছেলে ‘ছোট’ বানাতে ছুটছেন নানা দপ্তরে। ঘুরে ঘুরে তিনি হয়রান। কোন দপ্তর থেকেই তিনি সাড়া পাচ্ছেন না। এদিকে জন্ম নিবন্ধনের তারিখ মোতাবেক স্কুলে ছোট ছেলে স্কুলে ভর্তির সময় হয়ে গেছে। এ নিয়ে মহাচিন্তায় পড়েছেন ড্রাইভার শিমুল। তথ্য নিয়ে জানা গেছে, শিমুল শেখের বড় ছেলের বড় ছেলে রুহান শেখের জন্ম ২০১৮ সালের ১৩ ডিসেম্বর। যার নিবন্ধন নং ২০১৮৪৪২১৬০৬১৪৫৭১৭। এটাই তার প্রকৃত বয়স বলে জানান তার মাতা পলি খাতুন। আর ছোট ছেলে সাহাবীর শেখ জন্ম গ্রহন করে ২০২০ সালে। বড় ভাইয়ের থেকে ছোট ভাইয়ের বয়সের ব্যবধান দুই বছর। অথচ জন্ম নিবন্ধনে ছোট ছেলে সাহাবীর শেখের বয়স দেখানো হয়েছে ২০১৬ সালের ২৪ এপ্রিল, যার নিবন্ধন ২০১৬৪৪২১৬০৬১৪৫১৭৬। তারিখ জনিত এই ভুলের কারণে বিপাকে পড়েছেন ড্রাইভার শিমুল শেখ। তিনি জন্ম নিবন্ধন সংশোধনের জন্য ঝিনাইদহ পৌরসভায় গেলে সেখান থেকে তাকে জেলা প্রশাসকের দপ্তরে পাঠানো হয়। সেখানেই আটকে যায় সংশোধনের প্রক্রিয়া। এখন তিনি কি করবেন বুঝতে পারছেন না। ড্রাইভার শিমুল শেখ জানান, ডিজিটাল জন্ম নিবন্ধনে ছোট ছেলে সাহাবীর শেখের যে বয়স দেখানো হয়েছে তাতে আগামী বছর তাকে স্কুলে ভর্তি করতে হবে। অথচ তার বয়স মাত্র এক বছর। এই তারিখ বহাল থাকলে ১৪ বছর বয়সে ছোট ছেলে সাহাবীর পঞ্চম শ্রেনী পাশ করবে। বিষয়টি নিয়ে ঝিনাইদহ পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর শংকর নন্দি জানান, অভিভাবকের ভুলের কারণে এমনটি হয়েছে। শিমুল শেখ আগে তার ছোট ছেলের জন্ম নিবন্ধন করেন। সেখানে তিনি ভুল তথ্য দেন। পরে তিনি তার বড় ছেলের জন্ম নিবন্ধন করেন। বড় ছেলের তথ্যটি সঠিক দিলেও ছোট ছেলের েেত্র তথ্যগত ভুল করেন। তিনি বলেন, জন্ম নিবন্ধন সংশোধনের উপায় আছে। তিনি সেখানে উপযুক্ত প্রমান দিয়ে করে আসতে পারেন।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














