যশোর প্রতিনিধি : যশোরের দেয়াড়া ইউনিয়নে মধ্যরাতে এক মেম্বর প্রার্থী ও এক যুবলীগ নেতার বাড়িতে ককটেল নিপে করেছে সন্ত্রাসীরা। তারা দুজনেই আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী প্রভাষক লিয়াকত আলীর সমর্থক। লিয়াকতের দাবি প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাই এ ঘটনার সাথে জড়িত। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার পর দেয়াড়া ইউনিয়নের পৃথক দুই গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও জড়িতদের আটকে অভিযান শুরু করেছে। ওয়ার্ড যুবলীগের সভাপতি ও ৮ নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী মাসুদ রানা ফন্টু জানান, তিনি মোরগ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার রাতে প্রচারণা শেষ করে বাড়িতে যান। এর কিছু সময় পরই তার বাড়ির সিঁড়িতে দুর থেকে একটি ককটেল নিপে করে মোটরসাইকেলে তারা চলে যায়। তিনি জানান,তার ভাগ্নে আনিছকে ওই এলাকার মহিন, শামিনুর, সাগর, রোহানী, সাদ্দাম সহ আরো কয়েকজন কোনো কারন ছাড়ায় মারপিট করে। তিনি বিষয়টির প্রতিবাদ জানান। তার জন্যই এ ঘটনাটি ঘটেছে বলে দাবি করেন তিনি। নারাঙ্গালী বাজারের পাশের বাসিন্দা ইউনিয়ন যুবলীগের সদস্য হারুনার রশিদ জানায়,তিনি ঘরে ঘুমিয়ে ছিলেন। এমন সময় একটি মোটরসাইকেলে কয়েকজন সন্ত্রাসী বাড়ির সামনে এসে ডাক চিৎকার দেয়। সবশেষে বাড়ির টিনে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে । অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এরপর বাড়ির সামনের গলিতে ককটেল নিপে করে বিভিন্ন ধরণের হুমকি ধামকি দিয়ে চলে যায়। তবে, তিনি কাউকেই চিনতে পারেননি বলে জানান। ধারণা করেন নৌকার পে কাজ করায় তার বাড়িতে হামলা চালানো হয়েছে। এ বিষয়ে নৌকার প্রার্থী প্রভাষক লিয়াকত আলী বলেন, পূর্ব পরিকল্পিত ভাবেই তার কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। যা তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাই করছেন বলে তিনি দাবি করেন। এ বিষয়ে তিনি আইনি পদপে নেবেন বলেও জানান। এ বিষয়ে দেয়াড়া ইউনিয়নের দায়িত্বে থাকা কোতোয়ালি থানার এসআই খান মাইদুল ইসলাম বলেন, ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। বিষয়টি নিয়ে তদন্ত চলছে ও একই সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
হাজারো ডিসেম্বর চলে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না- রাশেদ খাঁন
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ২০ অক্টোবর-
হাজারো ডিসেম্বর চলে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না বলে
মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
মঙ্গলবার সন্ধ্যায়...
নির্দেশনার পরও বাতিল হয়নি ইজারা: পাইকগাছায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় নির্দেশনার এক সপ্তাহ পার হলেও ইজারা (ডিসিআর) বাতিল না হওয়ায় ক্ষুব্ধ জনতা একটি টিনের অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।...
শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকি যুবকের
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শায় দুই লাখ টাকা চাঁদা দাবি ও পূর্ববিরোধের জেরে বিপুল বিশ্বাস (২৮) নামের এক যুবকের সামনে পিস্তল প্রদর্শন করে হত্যার...
দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা মোকাবিলায় সরকার প্রস্তুত : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : কেউ কেউ দেশে অস্থিরতা করতে চাইলেও, সেটিকে সরকার আমলে না নিয়ে গুরুত্ব দিয়ে সংবেদনশীল আচারণ করছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি...
চুড়ামনকাটি ও কাশিমপুরে পূজা মন্দির পরিদর্শনে প্রতিমন্ত্রী – অমিত দেশ এখন সব ধর্মের...
চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি : জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত বলেন,ফ্যাসিবাদ সরকারের শাসন আমলে গোটা দেশ সকলের নিকট অনিরাপদ হয়ে উঠেছিলো।বর্তমান সরকারের...














