এমএম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনির সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী আলমগীর হোসেন টুটুলের বল প্রতীকের নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল বল প্রতীকের প্রার্থী বাড়ীর সামনে হইতে নির্বাচনী প্রচার প্রচারনার অংশ হিসাবে বিশাল একটি মিছিল বাহির করিয়া ওয়ার্ডের বিভিন্ন স্থানে ঘুরে আশাশুনি থানা সড়কের চৌরাস্তায় এস পথসভা করে। বল প্রতীকের নির্বাচনী পথ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক জাকিরিয়া গাজী। আলম সরদারের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেম্বর পদপ্রার্থী আলমগীর হোসেন টুটুল। তিনি তার ওয়ার্ডবাসীর দোয়া ও আশির্বাদ সহ তাহার বল প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি আরও বলেন আপনাদের পবিত্র আমানত মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে ওয়ার্ডবাসীর সেবা ও উন্নয়ন করার সুযোগ করে দিবেন। সকলে জানে আমি ওয়ার্ড বাসীর সেবায় বহুদিন যাবৎ নিরালস ভাবে কাজ করে যাচ্ছি। সুখে, দুখে সমস্য সমাধানে সকলের পাশে ছিলাম, ভবিষ্যতে ও থাকব। আমি যদি আপনাদের মূল্যবান ভোট পেয়ে মেম্বর হিসাবে নির্বাচিত হই তাহলে সকলের সহযোগিতা নিয়ে সচ্ছ জবাব দিহিতা মূলক মাদক, সন্ত্রাস অবৈধ ভূমি দখল ও দালাল মুক্ত মডেল ১নং ওয়ার্ড গুলি করার চেষ্টা করব। নির্বাচনী পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক কাদের মোড়ল, বক্কার মোড়ল, আকবার আলী মোড়ল, উপজেলা যুবলীগ নেতা সাংবাদিক এম, এম সাহেব আলী, মিলন শীল, উত্তম বৈরাগী, সামজসেবক রেজাউল সরদার, শারমীন, সুমাইয়া, হালিমা, আলী সরদার, যুবনেতা হাফিজুল ইসলাম, টুন্ডুল ইসলাম মোড়ল, হোসেন সানা, তাপস কুমার মন্ডল, হরিদাস, স্বপন দাশ, ইমন হোসেন, ছালাম সরদার, কামাল সানা, হারান সানা, মফিজুল গাজী, মিঠুন সরদার সহ ওয়ার্ডের অসংখ গন্যমান্য ব্যক্তিবর্গ ও সমর্থকবৃন্দ। টুটুলের বল প্রতীকের নির্বাচনী মিছিল ও পথসভা গনমানুষের পরিনত হইয়াছিল।
ফুটবলের উন্নয়নে জাপানি ক্লাব ‘এফসি ইমাবারি’র সাথে ত্রিপাক্ষিক চুক্তির পথে বাফুফে
যশোর প্রতিনিধি : বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), শামসুল হুদা ফুটবল একাডেমি এবং জাপানের পেশাদার ফুটবল ক্লাব 'এফসি ইমাবারি'-এর মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরের...
যশোরে পৃথক অভিযানে যুবলীগ-ছাত্রলীগের পাঁচ নেতা গ্রেপ্তার
যশোর অফিস : যশোরের শার্শা ও অভয়নগরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার...
যবিপ্রবিতে শিক্ষকদের ডিজিটাল শিক্ষাদান সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা
যশোর অফিস : আধুনিক ও ডিজিটাল শিক্ষাদান পদ্ধতিতে শিক্ষকদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা...
এ দেশের মানুষ আর কোনো স্বৈরাচারী শাসন মেনে নেবে না’ -চৌগাছায় কৃষকদলের প্রতিবাদ সমাবেশে...
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও...
টাইব্রেকারে মাদারীপুরকে হারিয়ে ফাইনালে যশোর অভয়নগর ফুটবল একাডেমি
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে আট্টাকী যুবসংঘ ক্লাব আয়োজিত ৬ লক্ষ টাকার মেগা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে নাটকীয় জয় তুলে নিয়ে ফাইনালে...














