এমএম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনির বড়দল ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভ্যান প্রতিকের মেম্বর পদপ্রার্থী বিল্লাল হোসেন গাজীর নির্বাচনী মিছিল ও গনসংযোগ সহ পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল থেকে সন্ধ্যায় মিছিল নিয়ে ওয়ার্ডের বিভিন্ন স্থান ঘুরে ২নং ওয়ার্ডের খ্রিষ্টান পাড়া মোড়ে চৌরাস্তায় এক পথসভা করে। নির্বাচনি পথ সভায় সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার। সভায় বক্তব্য রাখেন ভ্যান প্রতিকের মেম্বর পদপ্রার্থী বড়দল ইউনিয়ন ভ’মিহীন সমিতির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন গাজী। তিনি ওয়ার্ডবাসীর দোয়া ও আশির্বাদ সহ ভ্যান প্রতীকে ভোট প্রার্থনা করেন। সে আরও বলেন আপনাদের পবিত্র আমানত মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করে ওয়ার্ডবাসীর সেবা ও উন্নয়ন করার সুযোগ দেওয়ার আহবান জানাচ্ছি। আমি নির্বাচিত হতে পারলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন করা সহ স্বচ্ছ জবাবদিহিতা, মাদক,দালাল ও সন্ত্রাসীকর্মকান্ড সহ অবৈধ ভাবে ভূমি দখল মূক্ত একটি মডেল ওয়ার্ড গঠন করব ইনশাল্লাহ. নিরলস ভাবে গরীব দুঃখি মানুষের সমস্যা সামাধানের চেষ্টা করা সহ ব্যক্তিগত ভাবে গরীব অসহায় পরিবারের চিকিৎসা ও লেখাপড়ার আর্থিক সাহায্য করব। আমাকে একবার নির্বাচিত করে পরিক্ষা করে দেখুন আমি যদি ভাল কাজ না করতে পারি তাহরে আর কখনো আপনাদের কাছে কখনো ভোট চেতে আসবো না। পথ সভায় প্রধান অতিথির বক্তব্য উপজেলা ভ’মিহীন সভাপতি সাংবাদিক এম,এম সাহেব আলী, সমাজ সেবক আঃ গফ্ফার গাজী, করিম গাজী, কবির গাজী, নেছার আলী, আজিজ গাজী, আজগর সরদার, আলিম সরদার , সবুর সরদার, গফুর সরদারসহ ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গ।
ফুটবলের উন্নয়নে জাপানি ক্লাব ‘এফসি ইমাবারি’র সাথে ত্রিপাক্ষিক চুক্তির পথে বাফুফে
যশোর প্রতিনিধি : বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), শামসুল হুদা ফুটবল একাডেমি এবং জাপানের পেশাদার ফুটবল ক্লাব 'এফসি ইমাবারি'-এর মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরের...
যশোরে পৃথক অভিযানে যুবলীগ-ছাত্রলীগের পাঁচ নেতা গ্রেপ্তার
যশোর অফিস : যশোরের শার্শা ও অভয়নগরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার...
যবিপ্রবিতে শিক্ষকদের ডিজিটাল শিক্ষাদান সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা
যশোর অফিস : আধুনিক ও ডিজিটাল শিক্ষাদান পদ্ধতিতে শিক্ষকদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা...
এ দেশের মানুষ আর কোনো স্বৈরাচারী শাসন মেনে নেবে না’ -চৌগাছায় কৃষকদলের প্রতিবাদ সমাবেশে...
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও...
টাইব্রেকারে মাদারীপুরকে হারিয়ে ফাইনালে যশোর অভয়নগর ফুটবল একাডেমি
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে আট্টাকী যুবসংঘ ক্লাব আয়োজিত ৬ লক্ষ টাকার মেগা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে নাটকীয় জয় তুলে নিয়ে ফাইনালে...














