নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া ঃ সরকারি কর্মচারী হয়ে অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে অবৈধ সম্পদের অর্জন ও দখলের তথ্য পেয়ে কুষ্টিয়া সড়ক বিভাগের সাবেক উপ-সহকারী প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম (৩৬) ও তার স্ত্রী আফরোজা খাতুন মুক্তা (৩৪) এর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জাকারিয়া। আসামি মনিরুল ইসলাম ও তার স্ত্রী আফরোজা খাতুন মুক্তা কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়নপুর ইউনিয়নের বেড়বারাদি গ্রামের বাসিন্দা। বর্তমান তার পরিবার কুষ্টিয়া শহরের গোরস্থান পাড়া এলাকার ১১/১ হাসান ফয়েজ লেনে বসবাস করেন। মনিরুল ঢাকায় সড়ক উপ-বিভাগের উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন। দুদক সূত্রে জানা গেছে, মামলায় আনিত কুষ্টিয়া সড়ক বিভাগের সাবেক উপ-সহকারী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম তার কর্মজীবনের জ্ঞাত আয় বহির্ভূত ২ কোটি ৯৭ লাখ ৩১ হাজার ৪৪৯ টাকা ৭০ পয়সার সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ আহরণ করেছেন বলে দুদকের প্রাথমিক অনুসন্ধান ও তদন্তে সত্যতা পায় । অনুসন্ধানকালে তার নিজ নামে এবং তার পে স্ত্রী আফরোজা খাতুন মুক্তার নামে অর্জিত স্থাবর, অস্থাবর, দায়দেনা ও সম্পদ অর্জনের উৎস সংক্রান্ত রেকর্ডপত্র পর্যালোচনা করা হয়। তাতে অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে কর্মজীবনের জ্ঞাত আয় বহির্ভূত ২ কোটি ৯৭ লাখ ৩১ হাজার ৪৪৯ টাকা ৭০ পয়সার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। ওই সম্পদ অর্জনের উৎসের বিষয়ে মনিরুল সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন। আসামির দখলে থাকা সম্পত্তির মধ্যে ২ কোটি ৯৭ লাখ ৩১ হাজার ৪৪৯ টাকা ৭০ পয়সার সম্পত্তি জ্ঞাত আয় বহির্ভূত। অপরাধ সংগঠিত হয়েছে বলে প্রতীয়মান হওয়ায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক সমন্বিত জেলা কার্যালয়। ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ২৭(১) ধারা তৎসহ দন্ডবিধির ১০৯ ধারায় মামলাটি করা হয়েছে। কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. জাকারিয়া বাদী হয়ে মামলাটি করেছেন। কুষ্টিয়া দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. জাকারিয়া বলেন, আইন অনুযায়ী কুষ্টিয়া সড়ক বিভাগের সাবেক উপ-সহকারী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম ও তার স্ত্রী আফরোজা খাতুন মুক্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














