স্টাফ রিপোর্টার ॥ যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন সোমবার খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পরিচালক হিসেবে যোগদান করছেন। নতুন সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাসের দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ভারপ্রাপ্ত সিভিল সার্জন হিসাবে ডেপুটি সিভিল সার্জন ডাক্তার সাইনূর সামাদ দায়িত্ব পালন করবেন। যশোরে সিভিল সার্জন হিসাবে দায়িত্ব গ্রহণের পর তিনি জেলা স্বাস্থ্য বিভাগের উন্নয়নের কাজ করেন শেখ আবু শাহীন। করোনা কালে তিনি দতার সাথে জেলার মানুষকে সেবা প্রদান করতে সম হন। কিনিক গুলোকে ৫০ ভাগ স্বাস্থ্য বিধি নিয়ন্ত্রণসহ সেবার মান বৃদ্ধি করেন। যশোরে তার শেষ কর্মদিবসে চিকিৎসক-কর্মকর্তা, কর্মচারী, মেডিকেল রিপোর্টাস ইউনিটি, ইউএইচ এন্ড এফপিও ফোরাম, সদর উপজেলা, কেশবপুর ও শার্শা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফরা তাকে বিদায় সংবর্ধনা জানান। শেখ আবু শাহীন ১৯৯৭ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরে ২০তম বিসিএস স্বাস্থ্য পাস করে প্রথম ২০০১ সালে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের মাধ্যমে কর্মজীবনে প্রবেশ করেন। পরে মেডিকেল অফিসার হিসাবে শালিকা ও চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করেন। ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, একই সালে সাতীরা মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক, ঢাকা জেলার সিভিল সার্জন ও সাতীরা সিভিল সার্জন হিসাবে দায়িত্ব পালন করেন। পরে ২০২০ সালের ১৬ জানুয়ারি তিনি যশোরের সিভিল সার্জন হিসাবে যোগদান করেন। ২০২১ সালে তিনি উপ-পরিচালক হিসাবে স্বাস্থ্য অধিদপ্তরে পদোন্নতি পান। করোনা উদ্ভূত পরিস্থিতির কারনে তিনি জেলা সিভিল সার্জনের চলতি দায়িত্ব পালন করা অবস্থায় ২০২২ সালের ৩ জানুয়ারি পদোন্নতি পান। উল্লেখ্য, ২০২০ সালের ১৬ জানুয়ারি শেখ আবু শাহীন যশোরের সিভিল সার্জন হিসেবে যোগদান করেন। এ বছরের ৩ জানুয়ারি পদোন্নতি পান তিনি। সোমবার তিনি নতুন কর্মস্থলে যোগদান করার কথা।
বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ,৭ভারতীয় আটক
যশোর অফিস : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে জাল ভ্রমণ করের রসিদ ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালাল চক্রের...
যবিপ্রবিতে ই-জিপি, পিপিআর ও ডি-নথি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সরকারি ক্রয় প্রক্রিয়া ও দাপ্তরিক কাজে স্বচ্ছতা এবং গতিশীলতা আনতে ই-জিপি, পিপিআর, পিপিএ, ডি-নথি ও...
যশোরে জমি নিয়ে বিরোধে হাসুয়ার কোপে বিএনপি নেতা নিহত
যশোর অফিস : যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ...
খাজুরায় লায়ন ইটভাটার দাপটে অতিষ্ঠ জীবন
স্টাফ রিপোর্টার : যশোর সদর ও বাঘারপাড়া উপজেলা সীমান্তে চিত্রা নদী পুনঃখননের আগেই পাড়ের মাটি কেটে বিক্রি করছে অসাধু একটি চক্র। গত এক সপ্তাহে...
যশোরে রেডক্রিসেন্টের সাংগঠনিক সক্ষমতা উন্নয়নে দুই দিনব্যাপী কর্মশালা
মোঃ শাহ রিয়াজ বিশ্বাস সোহাগ : যশোরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের উদ্যোগে ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট (বোকা ২.০)’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা...














