মোংলা প্রতিনিধি : বঙ্গোপসাগরের গহিনে মাছ ধরার সময় ইঞ্জিন বিকল হয়ে হারিয়ে যাওয়া ফিশিং ট্রলারসহ ২০ জেলেকে উদ্ধার করে মালিকের কাছে বুঝিয়ে দিলেন মোংলা কোষ্টগার্ড। সোমবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তরে এ সকল জেলেদের মালামালসহ তাদের মালিকেরা বুঝে নেন। গত ১১ ডিসেম্বর সাগরের গহিন থেকে ট্রলারসহ হারিয়ে যান ফিশিং ট্ররার এফ বি আল্লার দান”সহ ২০ জেলে। ভোলা থেকে গত ডিসেম্বর মাসের প্রথম দিকে এফ বি আল্লার দান” নামের একটি ফিশিং ট্রলার বোঝাই ২০জন জেলে বঙ্গোপসাগরের গহিনে মাছ ধরতে যায়। ১১ ডিসেম্বর রাতে হঠাৎ ফিশিং ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে গভীর সাগরে চরম সংকটে পড়ে ১৫ দিন ভাসতে থাকে এসকল জেলেরা। এক পর্যায়ে তাদের খাবারসহ প্রয়োজনীয় রসদ ফুড়িয়ে গেলে বাঁচার আশা ছেড়ে দেন তারা। পরে ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় চলে যায় বাংলাদেশী জেলেসহ ফিশিং ট্রলারটি। গত ২৬ ডিসেম্বর ভারতীয় কোস্টগার্ড ওই ফিশিং ট্রলারসহ ২০ জেলেদের সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে এবং বাংলাদেশী কোস্টার্ডকে খবর দেয়। সেখান থেকে বাংলাদেশের কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা সদর দপ্তর) ৯ জানুয়ারি (রবিবার) দুই দেশের সমঝোতার মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসে ট্রলারসহ এসকল জেলেদের।
বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ,৭ভারতীয় আটক
যশোর অফিস : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে জাল ভ্রমণ করের রসিদ ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালাল চক্রের...
যবিপ্রবিতে ই-জিপি, পিপিআর ও ডি-নথি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সরকারি ক্রয় প্রক্রিয়া ও দাপ্তরিক কাজে স্বচ্ছতা এবং গতিশীলতা আনতে ই-জিপি, পিপিআর, পিপিএ, ডি-নথি ও...
যশোরে জমি নিয়ে বিরোধে হাসুয়ার কোপে বিএনপি নেতা নিহত
যশোর অফিস : যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ...
খাজুরায় লায়ন ইটভাটার দাপটে অতিষ্ঠ জীবন
স্টাফ রিপোর্টার : যশোর সদর ও বাঘারপাড়া উপজেলা সীমান্তে চিত্রা নদী পুনঃখননের আগেই পাড়ের মাটি কেটে বিক্রি করছে অসাধু একটি চক্র। গত এক সপ্তাহে...
যশোরে রেডক্রিসেন্টের সাংগঠনিক সক্ষমতা উন্নয়নে দুই দিনব্যাপী কর্মশালা
মোঃ শাহ রিয়াজ বিশ্বাস সোহাগ : যশোরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের উদ্যোগে ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট (বোকা ২.০)’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা...














