লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার জেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা এনজিও বিষয়ক সমন্বয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও জেলা এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সদস্য সচিব রুলি বিশ^াস। সভায় অন্যান্য এনজিও”র পাশাপাশি আনন্দ ছোয়া দুঃস্থ স্বাস্থ্য ও শিক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শামীম আরা পারভীন নিজ প্রতিষ্ঠানের নানা সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন। তিনি সভায় জানান, আনন্দ ছোয়া দুঃস্থ স্বাস্থ্য ও শিক্ষা ফাউন্ডেশন দীর্ঘদিন যাবত দরিদ্র পুরুষ, নির্যাতিতা নারী ও শিশু, সাধারণ মানুষের শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে উন্নয়নমূলক কাজ করে আসছে। সংস্থাটি অসহায় নারীদের স্বাবলম্বী করতে দর্জি প্রশিক্ষণ দেয়া সহ বিনামূল্যে সেলাইমেশিন প্রদান করে থাকে। শীত মৌসুমে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও বিভিন্ন সময়ে স্বাস্থ্য সুরক্ষায় নানা স্বাস্থ্য সামগ্রী বিনামূল্যে বিতরণ করে থাকে। এলাকার মানুষকে করোনায় সচেতনতা বৃদ্ধিতে প্রচারণার পাশাপাশি বিনামূল্যে মাস্ক বিতরণ করে থাকে। সংস্থাটি খুলনাতে তাদের কার্যক্রম প্রথম চালু করলেও এখন নড়াইলসহ বিভিন্ন জেলায় কার্যক্রম পরিচালনা করছে। আনন্দ ছোয়া দুঃস্থ স্বাস্থ্য ও শিক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে সভায় আরো জানানো হয় সংস্থাটি আগামীতে হিজলাদের নিয়ে সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করবে। সভায় জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক হোসনেয়ারা হ্যাপি, নড়াইল প্রেস কাবের সভাপতি এনামুল কবির টুকু, ডিসি অফিসের অফিস সহকারী মোঃ শরিফুল ইসলাম, বিভিন্ন এনজিওর পরিচালকসহ সাংবাদিক শিমুল হাসান, মাহফুজুল ইসলাম, কাজী আল মামুন উপস্থিত ছিলেন।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...













