মোংলা প্রতিনিধি : দ্রব্যমুল্য বৃদ্ধির ও চালের বাজার নিয়ন্ত্রনে সারা দেশের ন্যায় মোংলায় আবারো শুরু হয়েছে খোলা বাজারে চাল-আটা বিক্রি। শনিবার সকাল ১০টা থেকে মোংলা উপজেলার পৌর শহরে ৫টি পয়েন্টে এ চাল ও আটা বিক্রির কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। তবে করোনা মহামারীতে স্বাস্থ্য সচেতনতায় উদাশীন ক্রেতা-বিক্রেতারা। মোংলা উপজেলা সুত্রে জানায়, চালসহ নিত্যপন্যের দাম এখন আকাশচুম্বি। কিছু দিন পর পরই নানা অজুহাতে চালের দাম বাড়িয়ে চলেছেন দেশের চাল আড়তের মালিক ও মিলাররা। এই পরিস্থিতিতে খোলা বাজারে চাল ও আটা বিক্রির খবরে পন্য বিক্রির পয়েন্টের সামনে বাড়ছে নারী-পুরুষ ও শিশুসহ নিম্ন আয়ের মানুষের ভিড়। শনিবার সকাল থেকে পৌরসভার ডিলারের মাধ্যমে খোলা বাজারে প্রতি কেজি চাল ৩০ টাকা ও ১৮ টাকা প্রতি কেজিতে আটা বিক্রির করছে ডিলাররা। সরকারের পক্ষ থেকে আগামী মার্চ থেকে ইউনিয়ন পর্যায়ে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজিতে চাল বিক্রি করা হবে দ্রব্যমুল্য নিয়ন্ত্রনের জন্য। পৌর মেয়র বলেন, প্রতিটি পয়েন্টে ট্যাগ অফিসার দাড়িয়ে থেকে চাল ও আটা বিক্রির বিষয় তদারকী করবে। তিনি আরো জানান, এ উপকুলীয় অঞ্চলসহ দেশের অসহায় ও গরিব মানুষের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রানপন চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই অসহায় ও নিম্ন আয়ের মানুষকে সরকারের দেয়া এ চাল বা আটা বিক্রিতে অসৎ পথ অবলম্ভন করলে ডিলারদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া হবে। পাশাপাশী অবৈধ মজুদদারদের বিরুদ্ধে অভিযান চালাতেও প্রশাসনের প্রতি অনুরোধ জানায় তিনি।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














