মোংলা প্রতিনিধি : মোংলায় দীর্ঘদিন ধরে চলছে কনকনে উত্তরের বাতাস, সাথে সাথে বাড়ছে শীতের তীব্রতাও। এরই মধ্যে গতকাল সকাল থেকে শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। পৌষের শেষে শীতের সঙ্গে সাঙ্গে শুক্রবার রাত থেকে বৃষ্টি হওয়ায় মোংলার উপকুলীয় অঞ্চলে বেড়েছে ঠান্ডার তীব্রতা। শনিবার সকালেও বৃষ্টি ছিল, বেলা বাড়লেও সূর্যের দেখা মিলেনি। থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। শীতের বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। শীতল হাওয়ার সঙ্গে শুরু হওয়া বৃষ্টির কারণে শীতের প্রকোপ আগের চেয়ে অনেকটা বেড়েছে। শহর এলাকার রাস্তঘাট কর্দমাক্ত হয়ে পড়েছে। ছুটির দিন হওয়ায় প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হয়নি। এতে মোংলা বন্দর নগরের রাস্তাাঘাট অনেকটাই ফাঁকা রয়েছে। বৃষ্টি শুরু হওয়ার পর শহরের চেয়ে গ্রামাঞ্চলে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। নিম্ন আয়ের মানুষরা বলছে, রাতে আকাশ ভালো থাকলেও ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। হাড় কাঁপুনি শীতে বৃষ্টি আগমন ঠান্ডার পরিমাণকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। শীতের মধ্যে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ বাড়ি থেকে বের হয়ে কাজে যোগ দিতে পারছে না। আর কাজ করতে না পারায় চরম বিপাকে পরেছে এ এলাকার গরিব ও অসহায় মানুষগুলো। এদিকে ঘন কুয়াশা থাকায় মোংলা বন্দরের বানিজ্যিক জাহাজের পন্য খালাস-বোঝাইয়ের কাজের সাথে সংশ্লিষ্ট শ্রমিকদের কাজ করতে চরম ব্যাঘাত ঘটছে। এছাড়া, যারা জাহাজের যাওয়ার জন্য প্রস্তুত নিয়েছিল বৃস্টি আর তীব্র শীতের কারনে তারা সময় মতো বানিজ্যিক জাহাজের কাজের যোগ দিতে না পারায় ক্ষতির সম্মুখিন হচ্ছে ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














