লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় লেগুনার সাথে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত ও অপরজন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ লেগুনা, ড্রাইভার ও হেলপারকে আটক করেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, সদর হাসাপাতাল মর্গ থেকে লাশ নিয়ে একটি লেগুনা মহাজন-মঙ্গলপুর যাবার উদ্দেশ্যে রওনা হয়। অপর দিকে সদর উপজেলার দত্তপাড়া গ্রামের বকতিয়ার কাজীর ছেলে যুবক মামুন কাজী(২৬) ও সাহেব শেখের ছেলে শাকিল(২৭) লোহাগড়া থেকে মোটর সাইকেলে দত্তপাড়ার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু নড়াইল-লোহাগড়া মহাসড়কের স্বপ্নবিথী পার্কের পাশের্^ পৌঁছালে মঙ্গলবার(২৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে লেগুনা ও মোটরসাইকেলের সংঘর্ষ বাধে। লেগুনার আঘাতে ঘটনাস্থলে মামুন কাজীর মৃত্যু হয় এবং শাকিল মারাত্বক আহত হন। আহত শাকিলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লেগুনাসহ তার ড্রাইভার ফরিদুল ইসলাম ও হেলপার মিঠুন শেখকে আটক করেছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন জানান, এঘটনায় লেগুনার ড্রাইভার ও হেলপারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...














