নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার) অনুপ্রেরণায় জেলা পুলিশের আয়োজনে কর্তব্যরত অবস্থায় মৃত্যু বরণকারী উপ-পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম সহ বাংলাদেশের যে সকল পুলিশ সদস্য কর্তব্যরত অবস্থায় এবং অবসরে যাওয়ার পর মৃত্যুবরণ করেছেন তাদের সকলের মাগফিরাতের উদ্দেশ্যে সোমবার (৩১ জানুয়ারি) পুলিশ লাইনস্ জামে মসজিদে বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্ট প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত আমরা অনেক সৎ, দ ও নিষ্ঠাবান পুলিশ সদস্যকে হারিয়েছি। এ সময় পুলিশ সুপার কর্তব্যরত অবস্থায় এবং অবসরে যাওয়ার পর মৃত্যুবরণকারী সকল পুলিশ সদস্যদের মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবার-পরিজনের সার্বিক মঙ্গল কামনা করে সমবেদনা প্রকাশ করেন। এ সময় এস, এম,কামরুজ্জামান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর), মীর শরিফুল হক, ডিআইও(১), জেলা বিশেষ শাখা, মোঃ শওকত কবীর, অফিসার ইনচার্জ, নড়াইল সদর থানা, শিমুল কুমার দাস (ওসি ডিবি), জেলা গোয়েন্দা শাখা, নড়াইল সহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














