যশোরে ১৪ মাদক মামলার আসামি মাদকসহ ফের আটক

0
374

শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার সিমান্ত থেকে ১৪টি মাদক মামলার আসামি ৩৩ বোতল ফেনসিডিলসহ ফের আটক হয়েছে। আটক ফুলছুদ্দিন খাঁ (৪০) কে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ সদস্যরা আটক করেছে। আটক ফুলছুদ্দিন খাঁ শার্শা থানাধীন পাকশিয়া খালপাড়া গ্রামের সুলতান খাঁর ছেলে । বুধবার (২ জানুয়ারী) ভোরে যশোর ডিবির এএসআই আমিরুল ইসলাম এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল ও সংগীয় ফোর্সের সমন্বয়ে শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে। শার্শা থানাধীন পাকশিয়া গ্রামস্থ আসামীর বসতবাড়ির উঠান থেকে ৩৩ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ১৪টা মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত মালামালের মূল্য ৬৬,০০০ টাকা। এ বিষয়য়ে এএসআই আমিরুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন। যশোরের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here