যশোর-চুকনগর সড়কে গাছ রেখে সড়ক প্রশস্ত করণে ঘটছে দুর্ঘটনা

0
601

মালিক্জ্জুামান কাকা : যশোর-চুকনগর সড়কের মাঝে বিভিন্ন প্রজাতির বড় বড় গাছ রেখেই চলছে সড়ক প্রশস্তকরণের কাজ। ৩৮ কিলোমিটার দীর্ঘ এ সড়ক প্রশস্তকরণের কাজ প্রায় ৭০ ভাগ স¤পন্ন হলেও ওই গাছ অপসারণ না করায় বিভিন্ন সময়ে ঘটছে দুর্ঘটনা। সড়ক ও জনপদ বিভাগ নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতেই যশোর জেলা পরিষদের ওই গাছ রেখেই সড়ক সংস্কার ও প্রশস্তকরণের কাজ চালিয়ে যাচ্ছেন। এদিকে, জেলা পরিষদ গাছ বিক্রির জন্য দরপত্র আহ্বান করলেও ঠিকাদাররা অংশগ্রহণ না করায় পুনরায় সড়কের ওই গাছ বিক্রির জন্য দরপত্র আহ্বান করেছেন। সড়কের গাছ অপসারণ না করায় নাগরিক সমাজসহ বিভিন্ন মহলে ােভ বিরাজ করছে। যশোর সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা গেছে, যশোরের রাজারহাট থেকে চুকনগর পর্যন্ত এ সড়কটির দৈর্ঘ্য ৩৮ দশমিক ২৬৫ কিলোমিটার। সড়কটি যশোর সদরের রাজারহাট থেকে জেলার মণিরামপুর ও কেশবপুর উপজেলা হয়ে খুলনা-সাতীরা মহাসড়কের চুকনগরে গিয়ে মিশেছে। সাতীরার ভোমরা বন্দরের আমদানিকৃত পণ্য নিয়ে ট্রাক, ঢাকাগামী বিভিন্ন পরিবহন ও অন্যান্য শত শত যানবাহন এ সড়ক দিয়ে বিভিন্ন জেলায় চলাচল করে। জন গুরুত্বপূর্ণ এ সড়কের সংস্কার ও প্রশস্তকরণে ২০২০-২১ অর্থবছরে ৩৬৬ কোটি টাকা বরাদ্দ করে এর উন্নয়ন কাজ শুরু হয়। এ কাজের সময়সীমা ছিল গত বছরের ৩১ ডিসেম্বর। ঠিকাদার নির্ধারিত সময়ের মধ্যে কাজ স¤পন্ন করতে না পারায় ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতেই গাছ রেখেই সড়কের কাজ চলমান রাখা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সড়কের মধ্যে বড় বড় মেহগনি গাছ রেখেই সড়ক সংস্কার ও প্রশস্ত করণের কাজ চলমান থাকায় বিভিন্ন সময়ে ছোটখাটো দুর্ঘটনা লেগেই আছে। রাতে চলাচলকারী মানুষের জন্য সড়কের ওই গাছ বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। উপজেলার মধ্যকুল গ্রামের শাহীনুর রহমান বলেন, সড়কের মধ্যে গাছ থাকায় রাতে চলাচলের সময় দুর্ঘটনা বেশি ঘটছে। রাতের অন্ধকারে গাছ ঠিকমতো দেখা না যাওয়ায় রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহন গাছে ধাক্কা দিচ্ছে। ট্রাক চালক আব্দুল কাদের বলেন, রাস্তায় থাকা বড় বড় মেহগনি গাছের কারণে ঝুঁকি নিয়েই গাড়ি চালাতে হচ্ছে। কেশবপুর উপজেলা নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী বলেন, দ্রুত সড়ক থেকে এসব গাছ অপসারণ না করলে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির শঙ্কা রয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ যশোরের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, যশোর-চুকনগর সড়কটি ১০ দশমিক ৩ মিটার প্রশস্ত করা হচ্ছে। সড়কের মধ্যে থাকা ওই গাছগুলি জেলা পরিষদের। সড়ক থেকে গাছ অপসারণের জন্য জেলা পরিষদ দরপত্র আহ্বান করেছেন বলে জানিয়েছেন। যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ-উজ-জামান বলেন, সড়কের ওই গাছ বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হলেও ঠিকাদাররা অংশগ্রহণ না করায় পুনরায় দরপত্র আহ্বান করা হয়েছে। আশা করছি অচিরেই এ সমস্যার সমাধান হবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here