বেনাপোল থেকেএনামুলহক :বেনাপোল বাজারে পথচারী ও ব্যবসায়ীদের মুখে কোনো মাস্ক নেই। কয়েক বার উপজেলা প্রশাসন ও বেনাপোল পোর্ট থানা পুলিশ করোনা ভাইরাস সচেতনতা বাড়াতে ফ্রিতে মাস্ক বিতরণ করেছে। কোন ভাবেই মাস্ক পড়তে রাজি না বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ। চার ব্যবসায়ীর মুখে মাস্ক না থাকায় তাদের ২০০ টাকা করে মোট ৮০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকালে বেনাপোল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনর্চাজ মোঃ কামাল হোসেন ভূঁইয়া। স্বাস্থ্য সচেতনতা বাড়াতে উপজেলা প্রশাসন বেনাপোল বাজার এলাকায় ১০০ মানুষের মাঝে ফ্রিতে মাস্ক বিতরণ করেন। বাজার এলাকায় মাস্ক পরিধান করে ব্যবসায়ী ও ক্রেতাদের কেনাবেচা করতে হ্যান্ড মাইকিং করা হচ্ছে। এবিষয়ে শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা বলেন, সকলে মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব বজায় রাখে সে জন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...
যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পরিস্কার ভাষায় বলতে চাই,...
২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত
স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি। ২৪-এর...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
যশোর প্রতিবেদক : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে যশোর সিটি কলেজের...
মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে জনমত গড়তে মানববন্ধন কর্মসূচি পালন
আজিবর রহমান, মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিস্তার ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ফেসবুকে পেজ ও ইউটিউবে চ্যানেল খুলে...













