মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ মহেশপুরে দু’ ডজন বিয়ের প্রতারক টিটোন আবারও শিশু অপহরণের দায়ে আটক। সোমবার ভোরে জীবননগর থানা পুলিশ নিজ বাড়ি থেকে তাকে আটক করে। সে উপজেলার ধান্যহাড়িয়া গ্রামের সিরাজ হোসেন হেড়ের ছেলে। দীর্ঘদিন যাবৎ র্যাব ও সেনাবাহিনীর পোশাক পরিহীত ছবি দেখিয়ে প্রতারনা করে দু’ডজনের অধিক মেয়েকে ফাঁদে ফেলে বিয়ে করে অর্ধ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। ভুক্তভোগী পরিবার ও জীবননগর থানা সূত্রে জানা গেছে, গত ১লা ফেব্রুয়ারী উপজেলার ফতেপুর গ্রামের সমশের আলীর স্কুল পড়–য়া কন্যাকে পার্শ্ববর্তী জীবননগর থানার সুটিয়া গ্রামে তার আত্মীয় রাজীব হোসেনের বাড়ি থেকে ফুঁসলিয়ে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনায় জীবননগর থানায় একটি মামলা হয়। জীবননগর থানার কর্তব্যরত এসআই শহীদ তথ্য প্রযুক্তির মাধ্যমে মহেশপুর থানার সহযোগিতায় সোমবার ভোরে প্রতারক টিটোনকে তার নিজ গ্রাম ধান্যহাড়িয়া থেকে আটক করে এবং মেয়েটিকে উদ্ধার করে। মেয়েটির পিতা সমশের আলী জানায়, সে ফতেপুর শামছুদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। উক্ত প্রতারক ফুঁসলিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। প্রকাশ থাকে যে, প্রতারক টিটোন মহেশপুর উপজেলা সহ বিভিন্ন জায়গায় সরকারী কর্মকর্তার পরিচয় দিয়ে অনেক পরিবারের মেয়েকে প্রতারণা মূলক বিয়ের ফাঁদে ফেলে পরিবারের কাছ থেকে অর্ধ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মহেশপুর থানায় একাধিক অভিযোগ আছে। এ ব্যাপারে জীবননগর থানার এসআই শহীদ জানায়, তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সে জীবননগর থানায় আটক ছিল।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...














