বাঘারপাড়া (যশোর) থেকে আজম খান ঃ যশোর-৪ আসনের এমপি রণজিৎ কুমার রায় বলেছেন, খেলোয়াড় তৈরিতে রেফারিদের এগিয়ে আসতে হবে। জাতি গঠনে যেমন শিকরা ভূমিকা রাখে তেমন একজন ভালো খেলোয়াড় তৈরিতে রেফারিদের অবদান অপরীসীম। সেজন্য রেফারিদের পরিচর্যার মাধ্যমে ভালো খেলোয়াড় তৈরি করতে হবে। অসাম্প্রদায়িক দেশ গঠনে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার বিকল্প নেই। মঙ্গলবার বেলা ১১ টার দিকে যশোরের বাঘারপাড়া রেফারি কল্যান সমিতির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। এমপি রণজিৎ আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্রীড়াঙ্গনের ব্যপক সাড়া পড়েছে। তাই ক্রীড়াঙ্গনকে আরো এগিয়ে নিতে সকলকে কাজ হবে। বর্তমান ছেলেদের পাশাপাশি মেয়েরাও খেলাধুলার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এমনকি খেলাধুলায় বাংলাদেশের সুনামও ছড়িয়ে পড়েছে। খেলাধুলায় বাঘারপাড়া আবারো ঘুরে দাড়িয়েছে। এজন্য এখানে ক্রীড়া একাডেমি গড়ে তোলা হবে। এতে সকল ধরণের খেলোয়াড় তৈরি করা হবে। বাঘারপাড়া সিদ্দিকীয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসার নব নির্মিত ভবনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের সিনিয়র রেফারি সদস্য অধ্য আজগর আলী। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রীনিবাস হালদার ও একই সংগঠনের অর্থ সম্পাদক সোহেল আল মামুন নিশাত, দপ্তর সম্পাদক সালাউদ্দীন ইউসুফ দিলু। বক্তব্য রাখেন, বাঘারপাড়া ফুটবল কল্যাণ সমিতির সভাপতি শচীন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক ক্রীড়া শিক আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক সহকারী শিক সেলিম রেজা, প্রচার সম্পাদক সাংবাদিক রাকিব হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক মফিজুর রহমান। পরে অতিথিদের সম্মানা স্মারক তুলে দেয় সমিতির নেতৃবৃন্দ।
হাজারো ডিসেম্বর চলে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না- রাশেদ খাঁন
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ২০ অক্টোবর-
হাজারো ডিসেম্বর চলে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না বলে
মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
মঙ্গলবার সন্ধ্যায়...
নির্দেশনার পরও বাতিল হয়নি ইজারা: পাইকগাছায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় নির্দেশনার এক সপ্তাহ পার হলেও ইজারা (ডিসিআর) বাতিল না হওয়ায় ক্ষুব্ধ জনতা একটি টিনের অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।...
শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকি যুবকের
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শায় দুই লাখ টাকা চাঁদা দাবি ও পূর্ববিরোধের জেরে বিপুল বিশ্বাস (২৮) নামের এক যুবকের সামনে পিস্তল প্রদর্শন করে হত্যার...
দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা মোকাবিলায় সরকার প্রস্তুত : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : কেউ কেউ দেশে অস্থিরতা করতে চাইলেও, সেটিকে সরকার আমলে না নিয়ে গুরুত্ব দিয়ে সংবেদনশীল আচারণ করছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি...
চুড়ামনকাটি ও কাশিমপুরে পূজা মন্দির পরিদর্শনে প্রতিমন্ত্রী – অমিত দেশ এখন সব ধর্মের...
চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি : জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত বলেন,ফ্যাসিবাদ সরকারের শাসন আমলে গোটা দেশ সকলের নিকট অনিরাপদ হয়ে উঠেছিলো।বর্তমান সরকারের...














