স্টাফ রিপোর্টার : যশোর মনিরামপুর সড়কে ভোজগাতী আট মাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুল হান্নান (৩৫) নামে এক গাছ কাটার শ্রমিক নিহত হয়েছে। এ সময় আরো ১৩ জন শ্রমিক আহত হয়েছে। আজ বুধবার সকাল নয়টার দিকে এদুর্ঘটনা ঘটে।নিহত হান্নান বাগেরহাট জেলার ফকিরহাট থানা কচুয়া গ্রামের শাহজাহান আলী ছেলে। আহতরা হলেন একই এলাকার লিয়াকত, হান্নান, মান্নান, আনোয়ার, ওসমান, আহেদ আলী, গফফারসহ অন্যরা রয়েছে। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।নিহত হান্নানের সহকর্মী কামাল হোসেন জানান, তারা যশোর মনিরামপুর সড়কের রাস্তা প্রশস্ত করণে রাস্তার পাশের গাছ সড়ক ও জনপদের ঠিকাদারের নিয়ন্ত্রণে গাছ কাটার জন্য মনিরামপর বেলতলা এলাকা থেকে ১৪ জন শ্রমিক আলমসাধু যোগে যশোর সদর উপজেলা রাজারহাট দিয়ে আসার পথে যশোর মনিরামপুর সড়কের ভোজগাতি আটমাইল এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। এসময় ১৩ জন শ্রমিক আহত হয়। আহতদের মধ্যে হান্নান নামে এক শ্রমিক নিহত হয়। এসময় ১৩ আহত হয়। আহতদের চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ট্রাকটিকে আটক করা হয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চালকের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...













