এম,এম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনির শোভনালী ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও মেম্বরগন দায়িত্বভার গ্রহন করেছেন। গতকাল সকালে উপজেলার শোভনালী ইউনিয়ন পরিষদের হলরুমে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে এ দায়িত¦ভার গ্রহন করে প্রথম কার্যদিবস শুরু করেছেন তারা। এ দায়িত্বভার অর্পণ উপলক্ষ্যে শোভনালী ইউনিয়ন পরিষদের আয়োজনে নবনির্বাচিত চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক ও সাবেক চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, ইউপি সচিব আমিনুর রশিদ সহ নবনির্বাচিত ইউপি সদস্য, উদ্যোক্তা, গ্রাম আদালতের কর্মকর্তা, গ্রাম পুলিশদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন এর সভাপতিত্বে ইউপি সচিব আমিনুর রশিদ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শোভনালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক, অনুষ্ঠানের সভাপতি সাবেক চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, মেম্বর আব্দুল গফ্ফার, উদয় কান্তি বাছাড়, আলমগীর হোসেন, আব্দুল হান্নান পাড়, আজিজুল ইসলাম, নাসির উদ্দিন, মোজাম্মেল হোসেন, আজগার আলী, সুভাষ বাছাড়, মহিলা মেম্বর অনিতা রানী সরকার, নাছিমা খাতুন, মরিয়ম খাতুন, বাউচাষ আলহাজ¦ শামছুর রহমান এতিমখানা মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আবু হুসাইন বুলবুল, বাঁকড়া আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, শিক্ষক জামায়াত নেতা আরিফ বিল্লাহ,হাজীপুর মাদ্রাসা সহকারী শিক্ষক মাওলানা রুহুল আমিন, গ্রাম আদালতের সহকারী কনক মন্ডল, উদ্যোক্তা মাসুদ করিম সুমন, সর্বানী রানী সানা, উপজেলা জামায়াতের রোকন মাসুম বিল্লাহ, দফাদার আব্দুস সাত্তার সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশ বৃন্দ। সংবর্ধনা শেষে আনুষ্ঠানিক ভাবে সাবেক চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন নবনির্বাচিত চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক এর কাছে দায়িত্বভার বুঝে দেন। এরপর নবানির্বাচিত চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিকের পরিচালনায় দেশ ও জাতির কল্যাণে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।
যশোর সীমান্তে বিজিবি-বিএসএফের সমন্বিত টহল
শহিদ জয়, যশোর : সীমান্তে নিরাপত্তা জোরদার ও পারস্পরিক সমন্বয় বজায় রাখতে যশোরের শার্শা সীমান্তে বিজিবি ও বিএসএফের সমন্বিত টহল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর)...
অভয়নগরে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে তিন মাদকাসক্ত ছেলের কারাদণ্ড
যশোর অফিস : যশোরের অভয়নগরে মাদকের টাকার জন্য মা-বাবাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে তিন যুবককে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর)...
যশোরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার
যশোর অফিস : যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা (ডিবি)...
যশোরে পুলিশ সদস্যদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ ডিআইজি রেজাউল করিমের
শহিদ জয়,যশোর : পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম। একই সঙ্গে পুলিশ...
ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ
মনিরুল ইসলাম : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপির সঙ্গে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি. কে. গউছের নির্বাচনী এলাকার ১৪৮ সদস্যবিশিষ্ট...














