এম,এম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনিতে ও মহান শহিদ দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পলন করেছেন থানা পুলিশ। আশাশুনি থানা পুলিশের আয়োজনে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালনে ২১ শে ফেব্রুয়ারী সোমবার রাত্র ১২.০০ ঘটিকার সময় উপজেলা শহিদ স্মৃতি চত্ত¦রে সকল শহিদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেন। সকাল ৭.০০ ঘটিকার সময় জাতীয় পতাকা ও বাংলাদেশ পুলিশ বাহীনির পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮.০০ টায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম পিপিএম। থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ^জিৎ অধিকারীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান, উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) শাহীন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সেকেন্ড অফিসার এস,আই সেলিম জাহাঙ্গীর, এস,আই আজিজুল ইসলাম, নবাব আলী, আমিনুল ইসলাম, ফকির জুয়েল রানা, গাজী নুরন্নবী, অভিক বড়াল, মিঠুন মন্ডল, হাবিবুর রহমান, এ,এস,আই রিয়াজ উদ্দীন, আব্দুর জব্বার, আসাদুজ্জামান, তপন কুমার, আশাশুনি রিপোটার্স সহ সভাপতি এমএম সাহেব আলী,সাংবাদিক বাহবুল হাসনাইনসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও থানা পুলিশের সদস্যবৃন্দ। পরে থানা জামে মসজিদের ইমাম প্রভাষক হাফেজ বাকি বিল্লাহর পরিচালনায় শহীদের রুহের মাগফিরাত কামনায় ও দেশ জাতির কল্যানে দোয়া ও মোনাজাত করা হয়।
যশোর সীমান্তে বিজিবি-বিএসএফের সমন্বিত টহল
শহিদ জয়, যশোর : সীমান্তে নিরাপত্তা জোরদার ও পারস্পরিক সমন্বয় বজায় রাখতে যশোরের শার্শা সীমান্তে বিজিবি ও বিএসএফের সমন্বিত টহল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর)...
অভয়নগরে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে তিন মাদকাসক্ত ছেলের কারাদণ্ড
যশোর অফিস : যশোরের অভয়নগরে মাদকের টাকার জন্য মা-বাবাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে তিন যুবককে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর)...
যশোরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার
যশোর অফিস : যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা (ডিবি)...
যশোরে পুলিশ সদস্যদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ ডিআইজি রেজাউল করিমের
শহিদ জয়,যশোর : পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম। একই সঙ্গে পুলিশ...
ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ
মনিরুল ইসলাম : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপির সঙ্গে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি. কে. গউছের নির্বাচনী এলাকার ১৪৮ সদস্যবিশিষ্ট...














