মহম্মদপুর (মাগুরা) থেকে : মাগুরার মহম্মদপুরের মধুমতি নদীতে গোসলে নেমে রায়হানুল আবিদ দিব্য (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের উত্তর আড়মাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সুত্র জানায়, মৃত্যু আবিদের বাবা আব্দুল হান্নান বগুড়ায় মালিকাধীন একটি ওষুধ কোম্পানিতে কর্মরত। মা লাকি আক্তার বগুড়ার একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাদের বাড়ি মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের নারিকেলবাড়ীয়া গ্রামে হলেও চাকুরির সুবাদে পরিবার নিয়ে বগুড়ায় বসবাস করেন। আবিদ গত বছর ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এইচএসসি পাস করে। কয়েকদিনের জন্য নিজ জন্মস্থান নারিকেলবাড়ীয়া গ্রামে বেড়াতে আসে। এখান থেকে উত্তর আড়মাঝি ফুফা আসাদুজ্জামানের বাড়িতে বেড়াতে যান। ঘটনার দিন আবিদ ফুফা বাড়ী থেকে শখ করে পাশে মধুমতি নদীতে গোসল করতে নামে এবং পানিতে ডুব দেয়। কিন্তু আবিদ ভেসে না উঠায় পাশে কর্মরত কৃষকের ডাকাডাকি ও চিৎকার করতে থাকে। তার চিৎকারে এলাকার লোকজন জড়ো হয়। স্থানীয়রা অনেক খোজাখুজি করে আবিদকে না পেয়ে মহম্মদপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দেয়। সন্ধা পর্যন্তও আবিদের কোন সন্ধান পাওয়া যায়নি। পরে খুলনা থেকে ডুবুরী দল এসে রাত আট ঘটিকায় আবিদের মৃত দেহ মধুমতি নদী থেকে তোলেন। এ বিষয়ে মহম্মদপুর থানার ওসি মোঃ নাসির উদ্দীন বলেন, আইনি প্রক্রিয়া শেষে আবিদের লাশ তার পরিবারের কাছে দেয়া হয়েছে।
নিরাপত্তার চাদরে মুড়তে যাচ্ছে যশোর শহর, বসছে ১৭৬টি এআই ক্যামেরা
ডি এইচ দিলসান : নিরাপত্তার চাদরে মুড়তে যাচ্ছে যশোর শহর। মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে শহরের ৫৭টি গুরুত্বপূর্ণ...
চৌগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি...
ইজিবাইক চালিয়ে সংসার চালানো সাবেক ছাত্রদল নেতার পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক এডভোকেট...
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুলের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক।...
স্বপ্ন হতে হবে আকাশছোঁয়া’, কিশোরীদের বললেন মাগুরার পুলিশ সুপার
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: ‘বাল্য বিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি’—এ প্রতিপাদ্য সামনে রেখে মাগুরার শালিখায় দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লি কর্মসংস্থান...
বাঘারপাড়ায় মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশনের বর্ষপূর্তি ১০৪ গুণীজন ও ২০ কৃতি শিক্ষার্থী পেলেন সংবর্ধনা
স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ‘মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশন’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১০৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক...














