কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ জেলার সদর থানার মামলা নং- ৩২/৭৫ তারিখ ২৩/০২/২০২২ এর ধারা ৩৭৯ পেনাল কোড এর ইজিবাইক চোরাকারবারী চুয়াডাঙ্গা জেলার সদর থানার ৫নং ওয়ার্ড এর ইসলাম পাড়াস্থ এলাকায় গোপনীয়ভাবে এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে চুয়াডাংঙ্গা জেলার সদর থানাধীন ৫নং ওয়ার্ড এর ইসলাম পাড়াস্থ এলাকায় বিশেষ অভিযান করে আসামী- ১। মো: জাহিদ মিয়া(৪০), পিতা- মো: মনির উদ্দিন, সাং- ইসলামপাড়া, ২। মো: আবু সাঈদ(৩৯), পিতা- মৃত সামছুল বিশ্বাস, সাং- ইসলাম পাড়া, উভয় থানা- চুয়াডাঙ্গা সদর, জেলা- চুয়াডাঙ্গা, ৩। আব্দুস সালাম(৩৩), পিতা- মৃত আজেহার মালিথা, সাং- উজিরপুর, থানা- দামুরহুদা, জেলা- চুয়াডাঙ্গাদেরকে চোরাইকৃত ০৩টি ইজিবাইকসহ গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ০৩টি চোরাইকৃত ইজিবাইক, ০৩টি ইজিবাইকের চাবি, ১৫টি ইজিবাইকের ব্যাটারী, ০৩টি মোবাইল, ০৬টি সিম কার্ড এবং নগদ- ৯৫৮৭/- টাকাসহ উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, গত ০৭ জানুয়ারি ২০২২ তারিখ রাত ০৩:০০ ঘটিকা হতে ভোর ০৫:৩০ ঘটিকার মধ্যে যেকোন সময় উক্ত ধৃত আসামীগণ পূর্ব পরিকল্পিতভাবে পৈলানপুর এলাকার মো: রানা মিয়া(২২) এর একটি ইজিবাইক চুরি হয়। পরবর্তীতে উক্ত বিষয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা রুজু হয়, পরবর্তীতে ঝিনাইদহ র্যাব ক্যাম্প এর ছায়া তদন্ত চলমান রেখে উক্ত ইজিবাইক চোরা কারবারীদেরকে ধৃত করতে সক্ষম হয়।
Home
খুলনা বিভাগ র্যাব-৬ এর অভিযানে ঝিনাইদহ থেকে চুরি হওয়া ইজিবাইক চোরাকারবারী চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার
নিরাপত্তার চাদরে মুড়তে যাচ্ছে যশোর শহর, বসছে ১৭৬টি এআই ক্যামেরা
ডি এইচ দিলসান : নিরাপত্তার চাদরে মুড়তে যাচ্ছে যশোর শহর। মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে শহরের ৫৭টি গুরুত্বপূর্ণ...
চৌগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি...
ইজিবাইক চালিয়ে সংসার চালানো সাবেক ছাত্রদল নেতার পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক এডভোকেট...
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুলের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক।...
স্বপ্ন হতে হবে আকাশছোঁয়া’, কিশোরীদের বললেন মাগুরার পুলিশ সুপার
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: ‘বাল্য বিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি’—এ প্রতিপাদ্য সামনে রেখে মাগুরার শালিখায় দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লি কর্মসংস্থান...
বাঘারপাড়ায় মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশনের বর্ষপূর্তি ১০৪ গুণীজন ও ২০ কৃতি শিক্ষার্থী পেলেন সংবর্ধনা
স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ‘মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশন’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১০৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক...














