অভয়নগর (যশোর) প্রতিনিধি : অভয়নগর উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ কর্মসূচির আওতায় মুগ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বীজ ও সার বিতরণ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে ও কৃষিসম্প্রসারণ কর্মকর্তা সৈয়দা নাসরিন জাহানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেসকাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। এর আগে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ গোলাম ছামদানী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কমকর্তা মাসুদ করিম, যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, সাব রেজিস্টার অজয় কুমার, নওয়াপাড়া প্রেসকাবের যুগ্ম সম্পাদক মাসুদ তাজ, দৈনিক নওয়াপাড়ার স্টাফ রিপোর্টার তাওহীদ আল ওসামা, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ। কৃষি অফিস সূত্র জানান, কৃষকপ্রতি ৫ কেজি মুগ ফসলের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার মোট ৩০ জনের মাঝে বিতরণ করা হবে।
হাজারো ডিসেম্বর চলে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না- রাশেদ খাঁন
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ২০ অক্টোবর-
হাজারো ডিসেম্বর চলে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না বলে
মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
মঙ্গলবার সন্ধ্যায়...
নির্দেশনার পরও বাতিল হয়নি ইজারা: পাইকগাছায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় নির্দেশনার এক সপ্তাহ পার হলেও ইজারা (ডিসিআর) বাতিল না হওয়ায় ক্ষুব্ধ জনতা একটি টিনের অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।...
শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকি যুবকের
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শায় দুই লাখ টাকা চাঁদা দাবি ও পূর্ববিরোধের জেরে বিপুল বিশ্বাস (২৮) নামের এক যুবকের সামনে পিস্তল প্রদর্শন করে হত্যার...
দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা মোকাবিলায় সরকার প্রস্তুত : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : কেউ কেউ দেশে অস্থিরতা করতে চাইলেও, সেটিকে সরকার আমলে না নিয়ে গুরুত্ব দিয়ে সংবেদনশীল আচারণ করছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি...
চুড়ামনকাটি ও কাশিমপুরে পূজা মন্দির পরিদর্শনে প্রতিমন্ত্রী – অমিত দেশ এখন সব ধর্মের...
চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি : জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত বলেন,ফ্যাসিবাদ সরকারের শাসন আমলে গোটা দেশ সকলের নিকট অনিরাপদ হয়ে উঠেছিলো।বর্তমান সরকারের...














