শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরার শালিখা উপজেলার বুনাগাতি ইউনিয়নের রাধাডাঙ্গা গ্রামে সরকারি রাস্তা মাটি কেটে মানুষের বাড়ী বাড়ী বিক্রি করার অভিযোগ উঠেছে৷ রাস্তাটি কাটার ফলে জনসাধারনের চলাচলে যেমন বিগ্ন ঘঠছে৷ তেমনই রাস্তাটি ছোট হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছে এলাকাবাসী৷ এব্যাপারে রাধাডাঙ্গা গ্রামের নুরুল মোল্যা, মোঃ হ্নদয় মাহমুদ, মোঃ আসাদ মোল্যা, পরিতোষ বিশ্বাস,স্বপ্না রায়, সঞ্জিত রায় ও মোঃ নিজাম উদ্দিন শিকদার সহ আরো অনেকেই জানান, রাধাডাঙ্গা গ্রামের মৃত আত্তাপ মোল্যার ছেলে টুটুল মোল্যা একটি ঘের কাটতে গিয়ে সরকারি রাস্তার প্রায় অর্ধেক অংশ কেটে ওই মাটি মানুষের বাড়ী বাড়ী বিক্রি করেছে৷ যে কারনে রাস্তাটি ছোট হয়ে যাওয়ায় এখন আমাদের চলাচলে বিগ্ন ঘঠছে৷ আমরা বিষয়টি নিয়ে টুটুল মোল্যার দৃষ্টান্তমূলক শাস্তি সহ প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করছি৷ বিষয়টি নিয়ে অভিযুক্ত টুটুল মোল্যার সাথে কথা বললে তিনি ঘটনাটি স্বীকার করেন এবং বলেন আমি জন্মের পর থেকে ওই রাস্তাটি এভাবেই দেখছি৷ এব্যাপারে বুনাগাতি ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মোঃ বাবর আলী বলেন, বিষয়টি আমাদের নজরে আছে৷ সরকারি সার্ভেয়ার দিয়ে সীমানা নির্ধান করে যথাযত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷
হাজারো ডিসেম্বর চলে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না- রাশেদ খাঁন
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ২০ অক্টোবর-
হাজারো ডিসেম্বর চলে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না বলে
মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
মঙ্গলবার সন্ধ্যায়...
নির্দেশনার পরও বাতিল হয়নি ইজারা: পাইকগাছায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় নির্দেশনার এক সপ্তাহ পার হলেও ইজারা (ডিসিআর) বাতিল না হওয়ায় ক্ষুব্ধ জনতা একটি টিনের অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।...
শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকি যুবকের
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শায় দুই লাখ টাকা চাঁদা দাবি ও পূর্ববিরোধের জেরে বিপুল বিশ্বাস (২৮) নামের এক যুবকের সামনে পিস্তল প্রদর্শন করে হত্যার...
দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা মোকাবিলায় সরকার প্রস্তুত : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : কেউ কেউ দেশে অস্থিরতা করতে চাইলেও, সেটিকে সরকার আমলে না নিয়ে গুরুত্ব দিয়ে সংবেদনশীল আচারণ করছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি...
চুড়ামনকাটি ও কাশিমপুরে পূজা মন্দির পরিদর্শনে প্রতিমন্ত্রী – অমিত দেশ এখন সব ধর্মের...
চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি : জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত বলেন,ফ্যাসিবাদ সরকারের শাসন আমলে গোটা দেশ সকলের নিকট অনিরাপদ হয়ে উঠেছিলো।বর্তমান সরকারের...














