মোস্তফা সভাপতি, মশিউর সম্পাদক ও উৎপল সাংগঠনিক সম্পাদক কেশবপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সম্মেলন

0
288

উদয় শংকর সিংহ,কেশবপুর ব্যুরো : যশোরের কেশবপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় প্রেসক্লাবের হলরুমে সম্মেলনের প্রথম পর্বের অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ডাক্তার গোলাম মোস্তফা। প্রধানঅতিথির বক্তব্য দেন, যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ স¤পাদক সানোয়ার আলম খান দুলু। বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি তরিকুল ইসলাম তারু, উদীচী যশোরের সাধারণ স¤পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব এবং জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রচার ও প্রকাশনা স¤পাদক শরিফুল ইসলাম। সাংগঠনিক রিপোর্ট পেশ করেন, কেশবপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ স¤পাদক প্রভাষক মশিউর রহমান।
সম্মেলনের দ্বিতীয় পর্বের কাউন্সিল অধিবেশনে ভোটের মাধ্যমে ডাক্তার গোলাম মোস্তফাকে সভাপতি, প্রভাষক মশিউর রহমানকে সাধারণ স¤পাদক ও উৎপল দে’কে সাংগঠনিক স¤পাদক করে আগামী দুই বছরের জন্য ১৭ সদস্যের কেশবপুর উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের শাখার সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন- সহসভাপতি ইন্দ্রজিৎ হালদার, আব্দুস সাত্তার খান, শেখ শাহীন ও মদন সাহা অপু, সহস¤পাদক উজ্জ্বল ব্যানার্জী, অলোক বসু, প্রদীপ বসু পল্টু, ও অনুপম মোদক, কোষাধ্যক্ষ সুমন মজুমদার, অনুষ্ঠান স¤পাদক সিরাজুল ইসলাম, প্রচার স¤পাদক মঞ্জুরুল হোসেন ডাবলু, দপ্তর স¤পাদক বিদ্যুৎ মন্ডল, সদস্য আব্দুল মজিদ ও শ্রাবন্তী রায় দে। এ সময় কেশবপুর উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের নির্বাচিত নেতৃবৃন্দকে শপথ পাঠ করান, যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ স¤পাদক সানোয়ার আলম খান দুলু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here