মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটি বৃহস্পতিবার দুপুরে ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক মনোনিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান এর একমাত্র পুত্র মোঃ আশিকুর রহমান পাভেল। পাভেল মহম্মদপুর বরকতিয়া এস এ আর দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি। মাগুরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ ও সাধারন সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু স্বাক্ষরিত ৭৩ সদস্য বিশিষ্ঠ এই কমিটি ঘোষনা করা হয়। আশিকুর রহমান পাভেল যুগ্ম সাধারণ সম্পাদক মনোনিত হওয়ায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।এ ব্যাপারে আশিকুর রহমান পাভেল বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ ধারণ ও কর্মীদের যথাযথ মূল্যায়ন করে সোনার বাংলা গড়তে সবাইকে একযোগে কাজ করতে সঠিকভাবে দ্বায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন।উল্লেখ্য- ২০১৯ সালের ১১ নভেম্বর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রতক্ষ ভোটে অ্যাডভোকেট আব্দুল মান্নান সভাপতি এবং মোস্তফা কামাল সিদ্দিকী লিটন সাধারন সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনের দুই বছর পর আওয়ামীলীগের এই কমিটি পূর্নাঙ্গ করা হয়। মাগুরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ ও সাধারন সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু কমিটি অনুমোদন ও প্রকাশের বিষয়টি স্বীকার করেছেন।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...














