স্টাফ রিপোর্টার : প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন রোটারি ডিস্ট্রিকে আগামি (২০২২-২০২৩) রোটাবর্ষে এডিশনাল গভর্ণর নির্বাচিত হয়েছেন। একইসাথে জাহিদ আহমেদ লিটন হয়েছেন ডিস্ট্রিক এডিশনাল কো-অর্ডিনেটর। এছাড়া, যশোরের আরো কয়েকজন রোটারিয়ান আগামি বছরে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। রোববার এসব পদ ঘোষণা করেছেন ডিস্ট্রিক গভর্ণর ইলেক্ট ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব। রোটারি কাব অব যশোরের পাস্ট প্রেসিডেন্ট জাহিদ হাসান টুকুন হয়েছেন রোটারি বাংলাদেশ ডিস্ট্রিক ৩২৮১ এর আগামি বছরের গুরুত্বপূর্ণ পদ এডিশনাল গভর্ণর। এছাড়া তিনি ২০২১-২২ রোটাবর্ষের লেফটেন্যান্ট গভর্ণর, ২০২০-২১ সালে গভর্ণর স্পেশাল এইড, ২০১৯-২০ সালে লেফটেন্যান্ট গভর্ণর, ২০১৭-১৮ সালে ডেপুটি গভর্ণর, ২০১৬-১৭ সালে অ্যাসিসট্যান্ট গভর্ণর ও ২০১৫-১৬ সালে যশোর কাবের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। এদিকে, আগামি রোটাবর্ষে রোটারি কাব অব যশোর সেন্ট্রালের পাস্ট প্রেসিডেন্ট জাহিদ আহমেদ লিটন হয়েছেন ডিস্ট্রিক এডিশনাল কো-অর্ডিনেটর। তিনি চলতি বছরে গভর্ণর স্পেশাল এইড হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২০-২১ রোটাবর্ষে তিনি ডেপুটি গভর্ণর ও ২০১৯-২০ রোটাবর্ষে অ্যাসিসট্যান্ট গভর্ণরের দায়িত্ব পালন করেন। একইসাথে ডিস্ট্রিক এডিশনাল কো-অর্ডিনেটর নির্বাচিত হয়েছেন সেন্ট্রাল কাবের পাস্ট প্রেসিডেন্ট যোগেশ চন্দ্র দত্ত, ইস্ট কাবের জয়ন্ত কুমার বিশ্বাস ও মিডসিটি কাবের মুরাদ হোসেন। এছাড়া, নির্বাচিত অন্যান্যরা হলেন গভর্ণর এডভাইজার চিন্ময় সাহা, গভর্ণর এডভাইজার এজেডএম সালেক, ডিস্ট্রিক সেক্রেটারি গিয়াস উদ্দীন খান ঢালু, লেফটেন্যান্ট গভর্ণর ডা. একেএম কামরুল ইসলাম বেনু ও লেফটেন্যান্ট গভর্ণর অ্যাড. মোয়াজ্জেম হোসেন চৌধুরী টুলু, ডেপুটি গভর্ণর আব্দুল আলীম, মোজাফ্ফর হোসেন দিপু, আজিজুল ইসলাম বাবলু, অ্যাসিসট্যান্ট গভর্ণর কাজী শাহেদুচ্ছালাম, রিজভী জাহাঙ্গীর কিবরীয়া, এ কিউ এম ফিরোজ আক্তার।
Home
খুলনা বিভাগ রোটারি বাংলাদেশ ডিস্ট্রিকের গুরুত্বপূর্ণ পদ ঘোষণা জাহিদ হাসান টুকুন এডিশনাল গভর্ণর, লিটন...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














