কামরুজ্জামান লিটন, ঝিনাইদহ : ঝিনাইদহ আড়াই’শ বেড হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের উপর একের পর এক হামলার প্রতিবাদে গতকাল সোমবার কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন কর্মসুচি পালন করেন। সকালে হাসপাতাল চত্বরে শতাধীক কর্মকর্তা কর্মচারী তাদের নিরাপত্তা নিশ্চিত ও হাসপাতালে স্থায়ী নিরাপত্তার দাবীতে এই কর্মসুচির আয়োজন করেন। অনুষ্ঠানে ডাঃ জাকির হোসেন, এসএসএমও আরিফুর রহমান, ওয়ার্ড মাষ্টার পিকুল হোসেন, প্রদিপ কুমার, রানা আহম্মেদ, এ্যাম্বুলেন্স ড্রাইভার শহিদুল ইসলাম, ইমামুল, পলাশ হোসেন, বাবু ও নার্স সুপারভাইজার ফেরদৌসি রহমান প্রমুখ বক্তব্য রাখেন। কর্মসুচি শেষে এক সমাবেশে বলা হয়, রোববার হাসপাতালের লিফটম্যান ইমামুল ইসলামকে বেধড়ক পিটিয়ে জথম করেছে সন্ত্রাসীরা। ঘটনার দিন দুপুরে লিফটে ওঠা নিয়ে তার উপর এই হামলা চালানো হয়। আহত ইমামুল ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নের লাউদিয়া গ্রামের শামছুল আলমের ছেলে। ঝিনাইদহ আড়াই’শ বেড হাসপাতালের তত্বাবধায়ক সৈয়দ রেজাউল ইসলাম এ খবর নিশ্চিত করে জানান, লিফটে ওঠার জন্য কিছু যুবক রোববার ঘটনাস্থলে উপস্থিত হলে অপারেটর ইমামুল তাদের লাইনে দাড়াতে বলেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে বেদম মারপিট করে। তিনি বলেন হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে খাজুরা গ্রামের ছোটন নামে এক ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। হামলাকারী ছোটন হাসপাতালে এই কান্ড ঘটিয়ে খাজুরা গ্রামে আবুন মন্ডল হত্যা মিশনে অংশ নেয়। এদিকে সোমবার দুপুরে হাসপাতালের শিশু ওয়ার্ডে এক রোগীর অভিভাবক ইন্টার্নি করা এক নার্সকে লাঞ্চিত করে। তার ওড়না ধরে টানাটানি করে বলে অভিযোগ করা হয়। এ সমস্ত ঘটনায় হাসপাতালে স্থায়ী ভাবে নিরাপত্তা কর্মী নিয়োগের দাবী জানানো হয়।
Home
খুলনা বিভাগ লিফটম্যান ও ইন্টার্নি নার্সকে লাঞ্চিত করার প্রতিবাদ ঝিনাইদহ আড়াইশ বেড হাসপাতালের নার্স...
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














