বটিয়াঘাটা প্রতিনিধি: বটিয়াঘাটা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান এর সভাপতিত্বে পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, ওসি তদন্ত মোঃ জাহেদুর রহমান। উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী, সমাজসেবা কর্মকর্তা অমিত কুমার সমাদ্দার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রাণী রায়, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা দেবু টিকাদার, সমবায় কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শানীম আরা নিপা, তথ্য কর্মকর্তা মিতালি মন্ডল, সহ-সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ এস এম আমীর আলী, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বি এম আশিক বিন আজাদ, উপজেলা প্রেক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ঠান ঐক্য পরিষদ উপজেলা সভাপতি অধ্যাপক মনোরঞ্জন মন্ডল, উপজেলা পরিষদের সিএ ও নির্বাহী কর্মকর্তার সিএ মোঃ মনিরুজ্জামান মনির, অফিস সুপার মোঃ শাহিনুল ইসলাম প্রমূখ। পরবর্তীতে বেলা সাড়ে বারোটায় ওই একই সম্মেলন কক্ষে আগামী ১৭ মার্চ জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ ভয়াবহ কালো রাত্রি ও ২৬ মার্চ নহান স্বাধীনতা দিবস এবং সপ্তাহব্যাপী মুজিব শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে সুবর্ণজয়ন্তী মেলা উদযাপন উপলক্ষ্যে ভিন্ন ভিন্ন অপর প্রস্তুতিমূলক সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














