আবিদ হাসানঃ “বন সংরক্ষণের অঙ্গীকার টেকসই উৎপাদন ও ব্যবহার” এই প্রতিপাদ্য মুখোরিত হয়ে দেশের সকল জেলায় আন্তর্জাতিক বন দিবস-২০২২ উদযাপন অনুষ্ঠিত হয়েছে।গতকাল যশোরে জেলা প্রশাসকের সভাকক্ষে আন্তর্জাতিক বন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খানের অনুপস্থিতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রফিকুল হাসান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কমকতা দীপঙ্কর দাস,প্রেসক্লাব যশোর সভাপতি জাহিদ হাসান টুকুন।অনুষ্ঠিনে সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা ও সামাজিক বন বিভাগের পরিচালক এস,এম সাজ্জাদ হোসেন।অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ রফিকুল হাসান বলেন,বর্তমানে বাংলাদেশের বিভিন্ন ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগ সুন্দর বনের কারণে বাংলাদেশ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা রক্ষা পাচ্ছি।এছাড়া জাতীয় ও সামাজিক বন আমাদের পরিবেশকে সু-সজ্জিত রেখেছে।তাই আমাদের সকলকে বেশি বেশি গাছ লাগাতে হবে ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে।পরে খুলনা বিভাগের বিভিন্ন জেলার বৃক্ষ রোপণ চর্চা ও সুবিধাভোগী ২৩জন নারী ও পুরুষের মাঝে চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














