স্টাফ রিপোর্টার : যশোরে স্বপন কুমার দাস ওরেফে মামুন ওরফে সুমন ঘোষ (৩২) নামে এক ভূয়া সেনা সদস্য কে আটক করেছে যশোর ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল টাকা স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে । ভুয়া সেনা সদস্যকে গত ২৩ মার্চ দুপুর সাড়ে বারো টার দিকে, কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি মাইকেল মধুসুধন পার্কের সামনে থেকে ভিকটিমদের সনাক্তমতে গ্রেফতার করে ডিবি পুলিশ। আটক ভুয়া সেনাসদস্য হলো যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের ভোলানাথ দাস এর ছেলে। সে বর্তমানে বসবাস করেন মনিরামপুর উপজেলার নাদরা কালার হাট গ্রামে। যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুপম কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,২১ ফেব্রæয়ারী ও ১৪ মার্চ অজ্ঞাতনামা ব্যক্তি সেনা সদস্যের পরিচয় দিয়ে অভয়নগরের শিউলী রানী দাস ও ঝিকরগাছার পপি বেগমদ্বয়কে মিস কলে পরিচয় হয়ে সেনা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে সদর উপজেলার বসুন্দিয়া ও রুপদিয়া এলাকায় দেখা করে স্বর্নালংকার ও নগদ টাকা ছিনতাই করে মটরসাইকেল যোগে পালিয়ে যায়। ভুক্তভোগীদ্বয় ডিবির ওসি রুপন কুমার সরকার, এর নিকট অভিযোগ করলে বিষয়টি উর্দ্ধতন কর্তৃপকে অবহিত করলে দ্রæত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত সদস্য হিসেবে ছদ্মনাম ব্যবহার করে বিভিন্ন মেয়েদের মোবাইল নাম্বার সংগ্রহ করে মিস কলে পরিচিত হয়ে কাউকে বন্ধু, ভাই, ছেলে সেজে প্রতারনা পূর্বক দেখা করে নগদ টাকা ও স্বর্নালংকার ছিনতাই করে নিয়ে যায়।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














