স্টাফ রিপোটার ঃ সরকারের অনুমোদিত ও অর্থায়নে আশ্রায়ন-২ প্রকল্পের মাধ্যমে প্রাপ্ত অসহায় হত দরিদ্র মহিলা অনিতার ঘর জোর পূর্বক দখলের আস্ফালনের বিরুদ্ধে ওসি, ইউএনও এবং ডিসি বরাবর অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলা চিংড়াখালী গ্রামের পরিমল বাইনের পুত্র দেবদাস বাইন বাদী হয়ে বিবাদী একই গ্রামের মধুসুধন মোড়লের পুত্র শম্ভু চরণ মন্ডল, চন্দনা মন্ডল, শম্ভুর স্ত্রী রিনা মন্ডলের বিরুদ্ধে শ্যামনগর থানা অফিসার ইনচার্জ, উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক, সাতক্ষীরা বরাবর অভিযোগে উল্লেখ করেছে তপশীল সম্পত্তি চিংড়াখালী মৌজার জেএল নং-৪২, এস এ খতিয়ান নং- ৭২, এসএ দাগ নং- ৫২৬,৫২৭,৫২৮, হাল দাগ- ১৬৮২, জমির পরিমান-১৭ শতক সম্পত্তি ১০/১০/১৯৮৭ ইং তারিখে এসএ রেকর্ডিয় ওয়ারেশ রবীন্দ্রনাথের নিকট থেকে ৭৭০৫ নং রেজিঃ কোবলা মুলে চিংড়াখালী গ্রামের কালিচরন বাইনের কন্যা অনিতা বালাল খরিদ করিয়া জীর্নশীর্ন কাঁচা খড়ের ঘর করে অতি কষ্টে দিন যাপন করছিলো। তার দেখা শোনা কেউ না থাকায় দেবদাস বাইন (পিশি মা বিধায়) দেখাশোনা করত। সরকারি অর্থায়নে আশ্রায়ন-২ প্রকল্প অনিতা বালাকে একটি টিনের ঘর বেধে দেয়। অতি কষ্টে দিন যাপন করছিলো অনিতা। ৫/৩/২২ তারিখ অনিতা বালা মারা যায়। দেবদাস বাইন তার শ্রাদ্ধ-সানি শেষ করে। দেবদাস স্ত্রী সহ উক্ত ঘরে বসবাস করছে। বিবাদীগণ অন্যায়ভাবে জোর পূর্বক উক্ত ঘর দখলের পায়তারা করছে। দেবদাস বাধা দিলে খুন জখমের হুমকি দিচ্ছে। তাদের এ জবর দখল থেকে রক্ষা পেতে দেবদাস বাদী হয়ে উক্ত জবরদখল কারীদের বিরুদ্ধে শ্যামনগর থানা অফিসার ইনচার্জ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছেন। এ প্রেক্ষিতে শ্যামনগর থানা থেকে তদন্ত চলছে।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...













