ইংরেজি বিভাগের নবীন শিার্থীদের উদ্দেশ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেছেন, এমনভাবে পড়াশোনা করো, যেন সেটি তোমার পরিবার, সমাজ, দেশ তথা জাতির জন্য কাজে লাগে। নিজেকে গড়ো; নিজেকে গড়তে পারলেই দেশকে গড়তে পারবে। শনিবার সকালে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে ইংরেজি বিভাগের শিার্থীদের সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘রিদম’ কর্তৃক আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এসব কথা বলেন। অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, পৃথিবীর গতিধারা, উন্নয়ন ও সমাজ বুঝে নিজেকে তৈরি করতে হবে। তাহলে নিজেদের জীবনের ল্েয পৌঁছে যেতে পারবে। একটি জাতিকে সামনে এগিয়ে নিতে যে জ্ঞান ও বিদ্যা অর্জন করা দরকার, আমরা যেন সেটি করতে পারি। তিনি বলেন, আবারও করোনার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি বা এ ধরনের দুর্যোগ এলে যেন শিা ব্যবস্থা বন্ধ যেন না হয়, এ জন্য এ বিশ্ববিদ্যালয়ের পাঠদানের পদ্ধতিকে সম্পূর্ণ ডিজিটালাইজড করা হয়েছে। প্রতিটি বিভাগে দুটি করে ডিজিটাল কাসরুম স্থাপন করা হয়েছে। এ পদ্ধতিতে কাস নেওয়ার জন্য শিকদেরও প্রশিণ দেওয়া হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ে সেশনজট থাকবে না। করোনার কারণে যেটুকু হয়েছে, সকলের সহযোগিতায় সেটি আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. মুনিবুর রহমানের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. আব্দুল্লাহ আল মামুন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মরিয়ম জামিলা, সহকারী অধ্যাপক ফারজানা নাসরীন, তন্ময় মজুমদার, আব্দুল্লাহ আল মামুন, শারমিন সুলতানা, তানজীর আহমেদ এবং প্রভাষক আব্দুল ওয়াহিদ দীপ্র ও নিহাল ফারহান কবীরসহ বিভাগটির বিভিন্ন বর্ষের শিার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে উপাচার্য মহোদয় প্রথম বর্ষের শিার্থীদের হাতে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের মুদ্রিত অ্যাকাডেমিক তুলে দেন এবং ক্যালেন্ডারে উল্লিখিত নিয়ম-কানুন মেনে চলার পরার্শ দেন। আলোচনা সভা পরিচালনা করেন ইংরেজি বিভাগের শিার্থী ইসরাত জাহান। আলোচনা সভা শেষে ইংরেজি শিার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কোভিড-১৯ অতিমারীর প্রাদুর্ভাবের পর এই প্রথম বিভাগটির শিারর্থীরা এরূপ একটি মিলনমেলায় মিলিত হওয়ার সুযোগ পায় এবং আনন্দ-উল্লাসে মেতে ওঠে। সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের শিার্থী কোরাইশা বিনতে হুমায়ুন।
Home
Uncategorized ইংরেজি বিভাগের নবীন বরণ অনুষ্ঠানে যবিপ্রবি উপাচার্য, নিজেকে গড়তে পারলেই দেশকে গড়তে...
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...












