নিজস্ব প্রতিবেদক: ডুমুরিয়া উপজেলার শোভনা ভূমি অফিসের সামনে খর্ণিয়া বাজারে সরকারী জমি দখল করে গড়ে উঠেছে পাকা বিল্ডিং। ঘটনাটি ঘটেছে খুলনা সাতক্ষীরা মহাসড়কের খর্ণিয়া বাজারে। এব্যাপারে খর্ণিয়া এলাকার মৃত দিপ্তীপদ হালদারের পুত্র পরিতোষ হালদার উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানাযায়,পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমির মধ্যে কিছু জমি বিবাদী খর্ণিয়া গ্রামের মৃত কালাচান্দ শেখের পুত্র আবু বক্কর শেখ জাল দলিল করিয়া ভোগ দখল করিতেছেন।কিছু জমি ১/১ খতিয়ানের সরকারের নামে রেকর্ড ভুক্ত হয়। অত্র জাল দলিলের বিরুদ্ধে ডুমুরিয়া সহকারী জজ আদালত খুলনাতে দেঃ ১৬১/১৬ মোকদ্দমা এবং ১/১খতিয়ানে ২৫৩,২৫৪,২৫৬ নং দাগের ল্যন্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতে ১৭২৪/১৮ নং মোকদ্দমা রুজু করেন।অভিযোগে মামলা চলমানের মধ্যে উক্ত দাগের জমিতে নতুন বিল্ডিং তৈরির কাজ চলিতেছে। চলমান নির্মান কাজ বন্ধের লক্ষে খর্ণিয়া গ্রামের মৃত কালাচান্দের পুত্র মোঃ আবু বক্কর শেখ ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে বিবাদী করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিতোষ। তবে ভূমি অফিসের সামনে বাজারের উপর সরকারী জমি দখল করে পাকা বিল্ডিং করাকে ভালোভাবে গ্রহন করেনি স্থানীয়রা। আবু বক্কর শেখের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।বিষয়টি জানতে চাইলে শোভনা ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন বলেন অভিযোগ পাওয়ার সাথে সাথেই ইউএনও স্যারের নির্দেশ মোতাবেক কাজ বন্ধ করা হয়েছে।উপজেলা ভূমি অফিস থেকে রিপোর্ট চেয়েছে সেটা দ্রæত পাঠানো হবে। পরবর্তীতে বিষয়টি জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আবদুল ওয়াদুদ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন কেউ অবৈধ ভাবে কোন কিছু করলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














