নিজস্ব প্রতিবেদক: যশোরের জেলা প্রশাসক ও সেচ্ছাসেবী সংগঠন বিবেক’র যৌথ তৎপরতায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ট্রেন দুর্ঘটনায় আহত ওসমান আলী(২২)। ফেজবুকে আহত ওসমান আলীর ২৫ সেকেন্ডের একটি ভিডিও মুহুর্তে ভাইরাল হয়। বিষয়টি জেলা প্রশাসকের দৃষ্টিগোচর হলে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ওই আহত ব্যক্তির চিকিৎসার ভার নিজের কাঁধে নেন। যার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা কুড়াচ্ছেন ডিসি। রবিবার যশোর সদরের বসুন্দিয়ায় ট্রেন দুর্ঘটনায় এক হাত হারান ওসমান আলী। পরে স্থানীদের সহযোগিতায় গুরুত্বর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর প্রাথমিক চিকিৎসা প্রদান করে তাকে হাসপাতালের বাথরুমের সামনে রেখে দেওয়া হয় অজ্ঞাতনামা হিসাবে। হঠাৎ বিষয়টি নজরে আসে সেচ্ছাসেবী সংগঠন বিবেকের সদস্যদের । পরে তাৎনিক তারা অক্সিজেন, ঔষধ, চিকিৎসাসহ সকল দায়িত্ব নেন । তখনো তার পরিচয় পাওয়া যায়নি। বিশেষ করে ঘটনাটি সকলের সামনে আনেন সংগঠনের দপ্তর সম্পাদক এ্যান্টনি দাস অপু । আহত ওসমান আলীর হাসপাতালের মেঝেতে থাকা অবস্থার ২৫ সেকেন্ডের একটি ভিডিও করা হয়। ভিডিওটি ফেসবুকে আপলোড করা হলে মুহুর্তের মধ্যে ভাইরাল হয় । ভিডিওটি জেলা প্রশাসকের নজরে আসলে তিনি বিষয়টি গুরুত্ব¡ দিয়ে হাসপালাতের সুপারের সাথে কথা বলে দ্রুত তার উন্নত চিকিৎসা প্রদানের জন্য ঢাকায় নেওয়ার ব্যবস্থা করেন এবং চিকিৎসার দায়ভার নিজের কাধে তুলে নেন। এর মধ্যে সংগঠনটি দুর্ঘটনায় আহত ব্যাক্তির পরিচয় সনাক্ত করে পরিবারের সাথে যোগাযোগ করে তাদের হাসপাতালে আসতে বলে। আহত ওসমান ও তার পরিবারের এক সদস্য বর্তমানে ঢাকায় । এ বিষয়ে জেলা প্রশাসক মো: তমিজুল ইসলাম খান জানান, তার উন্নত চিকিৎসা প্রদানের জন্য আহত ওসমানকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে । তার চিকিৎসার দায়ভার যশোর জেলা প্রশাসন গ্রহন করেছে।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














