মিশকাতুজ্জামান,নড়াইল : নড়াইলে হেলমেড পরিহিত মোটর বাইক চালকদের ফুলেল শুভেচ্ছা জানালো পুলিশ। ‘ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদ ভ্রমণ নিশ্চিত করুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে এমন দৃশ্য চোখে পড়ে নড়াইল পুরাতন বাস টার্মিনালে। নড়াইল জেলা পুলিশের আয়োজনে ট্রাফিক আইন মান্যকারীদের ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার)। পুলিশ সুপার বলেন, মৃত্যু বা দুর্ঘটনা কখনো ধনী-গরীব ও প্রভাবশালীদের কাউকে চেনে না। নিজেকে দুর্ঘটনার হাত থেকে রা করতে ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে আমাদের ট্রাফিক আইন মেনে চলতে হবে। তিনি আরো বলেন, গত এক বছরে নড়াইলে ট্রাফিক ব্যবস্থাপনার যথেষ্ট উন্নতি হয়েছে জনগণ সচেতন হচ্ছে। ফলে দুর্ঘটনা ও মৃত্যু ঝুঁকি হ্রাস পাচ্ছে। এ সময় তিনি সকলকে ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গাড়ির বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি না চালানো, গতি সীমা অতিক্রম না করা এবং মোটরসাইকেলে আরোহীদের হেলমেট ছাড়া গাড়ি না চালানোর পরামর্শ দেন। এছাড়া তিনি ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ট্রাফিক পুলিশের কর্মকর্তাদের নির্দেশ দেন। এদিকে এমন সুন্দর আয়োজন করায় জেলা পুলিশ কে ধব্যবাদ জানান মোটর বাইক চালকেরা। এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডিআইও-১ মীর শরিফুল ইসলাম, জেলা বিশেষ শাখা, ট্রাফিক ইনেসপেক্টর তপন কুমার মজুমদারসহ, দায়িত্বরত সার্জেন্টগন ও জেলা পুলিশের অন্যান্য সদস্য, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














