সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর বদলী পরীক্ষা দিতে গিয়ে ফরহাদ হোসেন নামে এক ভুয়া পরীক্ষার্থীকে হল রুম থেকে আটক করেছে কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনাটি ঘটে। সে কালিগঞ্জ উপজেলা রঘুনাথপুর গ্রামের প্রাক্তন ইউপি সদস্য আকবর হোসেনের পুত্র। কলেজ সূত্র জানা যায়, শ্যামনগর সরকারী মহসিন ডিগ্রি কলেজের ছাত্র শেখ জালাল ২য় বর্ষ হতে ৩য় বর্ষে উত্তীর্ণ হওয়ার সময় অর্থনীতি বিষয়ে অকৃতকার্য হয়। নিয়ম অনুযায়ী ওই বিষয়ে মানোন্নয়ন পরীক্ষা দিতে জালাল তার এক বন্ধু ফরহাদকে ভাড়া করে। পরীক্ষা দেওয়ার সময় কলেজ কর্তপক্ষ বিষয়টি জানতে পেরে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আক্তার হোসেনকে অবহিত করেন। পরবর্তীতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আক্তার হোসেন ভ্রাম্যমান আদালতে ফরহাদ হোসেনকে ১০ দিনের কারাদন্ড দেন। শেখ জালাল হায়বাতপুর গ্রামের শেখ জামালের ছেলে। শেখ জালালের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কলেজ কর্তৃপক্ষ জানান। শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুয়া পরীক্ষার্থীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














